সংগৃহিত
খেলা

ভারতের কোচ হতে আগ্রহী পন্টিং

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ছেন রাহুল দ্রাবিড়। কদিন আগে শোনা গিয়েছিল, ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন দেশটির সাবেক ওপেনার গৌতম গম্ভীর। এবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং জানালেন, তিনিও কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন।

এমনকি কোচ হওয়ার ব্যাপারে তার আগ্রহও ছিল। কিন্তু ভারতের মতো একটি দলের হেড কোচ হলে যে সময় দেওয়া দরকার, সেটি দিতে পারবেন না তিনি।

ভারতের নতুন কোচ হিসেবে আবেদনের শেষ তারিখ আগামী ২৭ মে, আইপিএল ফাইনালের পরদিনই। এরই মধ্যে বেশ কয়েকজন সম্ভাব্য কোচের নাম সামনে চলে এসেছে। গৌতম গম্ভীর, রিকি পন্টিং ছাড়াও আলোচনায় আছেন স্টিভেন ফ্লেমিং এবং জাস্টিন ল্যাঙ্গার।

জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ আছে পন্টিংয়ের। কিন্তু এখন তিনি বেশ ব্যস্ত। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়ার টেলিভিশনেও কাজ করেন। ফলে দীর্ঘ সময় কোনো দলের সঙ্গে কমিটমেন্টে যুক্ত হওয়া তার জন্য এই মুহূর্তে কঠিন।

আইসিসি রিভিউতে এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘আমি এটা নিয়ে (কোচ হওয়া) অনেক রিপোর্ট দেখেছি। সাধারণত এসব বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে আপনিই হয়তো জানবেন না। তবে আমার সঙ্গে আইপিএলে এটা নিয়ে আলোচনা হয়েছে। জানার জন্য যে আমি কতটা আগ্রহী।’

‘আমি জাতীয় দলের সিনিয়র কোচ হতে পছন্দ করব। তবে আমার জীবনে অন্য অনেক বিষয় আছে। বাড়িতেও আমি কিছু সময় দিতে চাই। সবাই জানে যে ভারতীয় দলের কোচ হলে আইপিএলে থাকতে পারবেন না। এটাও ভাবতে হয়।’

পন্টিং যোগ করেন, ‘এছাড়া জাতীয় দলের হেড কোচের চাকরি হলো বছরে ১০-১১ মাসের ব্যস্ততা। আমি যদি এটা করি, আমার লাইফস্টাইলের সঙ্গে মিলবে না। আমি যা করতে পছন্দ করি, তা করতে পারব না।’

তবে অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক জানালেন, তার ছেলে ফ্লেচার চায় বাবা চাকরিটা করুক। পন্টিং বলেন, ‘আমার পরিবার এবং বাচ্চারা গত পাঁচ সপ্তাহ আইপিএলে কাটিয়েছে। তারা প্রতি বছরই আসে। আমার ছেলেকে বলছিলাম-'বাবা, আমি তো ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছি।' সে বলল-'এটা করো বাবা।' আগামী কয়েক বছর আমরা এখানে থাকলে ভালোই লাগবে। তারা এখানটা এবং ভারতের ক্রিকেট সংস্কৃতি এতটাই পছন্দ করে ফেলেছে। তবে এই মুহূর্তে আমার লাইফস্টাইলের সঙ্গে এটা মিলবে না।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা