সংগৃহিত
খেলা

নেপালে বাংলাদেশ টেনিসের জয় অব্যাহত

ক্রীড়া ডেস্ক: নেপালে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা। যেখানে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভূটান ও পাকিস্তান অনূর্ধ্ব-১২ বছরের বালক/বালিকা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ বালক দলের কোন খেলা না থাকলেও, মালদ্বীপের বিপক্ষে ৩-০ ম্যাচে জয় লাভ করেছে বালিকা দল।

বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সারা আল জসিম ৬-২, ৬-১ গেমে মালদ্বীপের আহমেদ কানজা ইসমাইলকে পরাজিত করে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জান্নাত হাওলাদার ৬-২, ৬-২ গেমে মালদ্বীপের আসিফ ক্লারা সেরেনাকে পরাজিত করেছে। ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই ২-০ ম্যাচে মালদ্বীপের বালিকা দলের বিপক্ষে জয় নিশ্চিত করল বাংলাদেশ বালিকা দল।

বালিকা দ্বৈতের খেলায় বাংলাদেশের মাসতুরা আফরিন ও সারা আল জসিম জুটি ৬-১, ৬-২ গেমে মালদ্বীপের আসিফ ক্লারা সেরেনা ও মধ্যি মাইসা ইসমাইল জুটিকে পরাজিত করলে বাংলাদেশ বালিকা দল ৩-০ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে জয় লাভ করে।

বালিকা বিভাগে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকা দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইতোমধ্যে নেপাল ও মালদ্বীপ বালিকা দলকে পরাজিত করেছে বাংলাদেশ বালিকা দল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা