সংগৃহিত
আন্তর্জাতিক
ভারতে লোকসভা নির্বাচন

পশ্চিমবঙ্গ থেকে লড়বেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচন চলতি বছরের এপ্রিল মাসে হতে চলেছে বলে তথ্য রয়েছে। এর মধ্যেই ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ থেকে শুরু করে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার মতো নেতারা গত কয়েক মাসে বেশ কয়েকবার পশ্চিমবঙ্গ সফর করেছেন।

বিজেপি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ভোটে লড়তে পারেন অমিত শাহ। সে কারণে মমতার ডেরায় ভোট প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না বিজেপির শীর্ষ নেতারা।

এদিকে গত অক্টোবর মাসে কলকাতায় লেবুতলা পার্কে রাম মন্দিরের আদলে দুর্গাপূজার উদ্বোধনে ঝটিকা সফরে গিয়েছিলেন অমিত শাহ। এর পর গত ২৯ নভেম্বর ধর্মতলার ডরিনা ক্রসিংয়েও সভা করেন শাহ। তার পর মাস ঘুরতে না ঘুরতেই গত ২৫ ডিসেম্বর রাতে ফের কলকাতায় যান অমিত শাহ।

তখন বৈঠক করেন দলের নেতা-কর্মীদের সঙ্গে। এর পর ২৮ জানুয়ারি পশ্চিমবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় এই স্বরাষ্ট্রমন্ত্রীর। পূর্ব মেদিনীপুরের মেছেদায় বিজেপির কর্মীসভা করার করার কথা ছিল তার। কিন্তু বিহারের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে সফর বাতিল করেন তিনি।

এদিকে অমিত শাহ এর ঘন ঘন সফরের কারণ সম্পর্কে কিছুটা আন্দাজ পাওয়া যায় বিজেপি সূত্রে।

সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ভোটে লড়তে পারেন অমিত শাহ। সম্ভবত উত্তরবঙ্গের কোনও আসন থেকে মনোনয়ন পেশ করতে পারেন তিনি। রাজ্যে গেরুয়া ঝড় তুলতে বিজেপি এই কৌশল নিয়েছে বলে জানা নিয়েছে।

বিজেপি সূত্রে জানা গেছে, নরেন্দ্র মোদী যেমন নিজের রাজ্য গুজরাত ছেড়ে বারাণসী থেকে ভোটে দাঁড়ানোয় ২০১৯ এর লোকসভা ভোটে উত্তর প্রদেশ থেকে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। এবার সেই কৌশলে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর আসন জেতার সম্ভাবনা রয়েছে তাদের। তাই গান্ধীনগরের পাশাপাশি পশ্চিমবঙ্গের একটি আসন থেকেও ভোটে লড়তে পারেন শাহ।

অপরদিকে রাম মন্দিরের উদ্বোধনের পর উত্তর ভারত ও গোবলয়ে বিজেপি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বলে মনে করছেন দলটির নেতারা। এবার দাক্ষিণের রাজ্যগুলোতে মন দিতে চাইছে দলটি। সে লক্ষ্যে এবার বারাণসীর পাশাপাশি দাক্ষিণাত্যের কোনও আসন থেকে ভোটে লড়তে পারেন নরেন্দ্র মোদী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ফুটবল কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসিকে ঘিরে শোকের আবহ

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ও এসি মিলানের...

বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা