ছবি: আমার বাঙলা
সারাদেশ

পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুর প্রতিনিধি

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কথা দিচ্ছি জনগণের আস্থা যদি আমাদের ওপর আসে, আমরা এর প্রতিদান দেবো।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পরে আমরা বলেছিলাম আমাদের দলে কোনো চাঁদাবাজ নেই, আমরা চাঁদাবাজি করি না। আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করি না, দুর্নীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, দুর্নীতিকে আমরা ঘৃণা করি। আমরা মামলাবাজি করবো না, মামলা দিয়ে বাণিজ্য করবো না, মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করবো না। আমরা আমাদের কথা রেখেছি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলামসহ আরও অনেকে।

বক্তব্য শেষে লক্ষ্মীপুরের চারটি আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমীর।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা