সংগৃহীত
শিক্ষা

জবির উপাচার্য ড. সাদেকা হালিম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান এবং সামাজিকবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. সাদেকা হালিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে ৪ বছর মেয়াদে নিয়োগ করা হলো।

ড. সাদেকা হালিম ঢাকার উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পৈতৃক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে। তার বাবা ফজলুল হালিম চৌধুরী ১৯৭৬-১৯৮৩ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

প্রসঙ্গত, এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক ড. ইমদাদুল হক। দায়িত্বকালীন চিকিৎসাধীন অবস্থায় গত ১১ নভেম্বর তিনি ইন্তেকাল করলে ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সাদেকা হালিম চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা