সারাদেশ

ছুটিতে থাকা সেই রুবীর অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের বিতাড়িত প্রধান শিক্ষক রুবী আক্তারকে অপসারণ ও পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন তারা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুর জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।যদিও বিতর্কিত রুবী এই মূহুর্তে ৬ মাসের ছুটিতে আছেন।
মানববন্ধন থেকে অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন বিতর্কিত প্রধান শিক্ষক রুবীর স্বামী জামান পার্শ্ববর্তী বাড়িয়া ইউনিয়নের আ'লীগের সহ-সভাপতি।রুবীকে পুনর্বহাল করতে দু'দলেরই কতিপয় নেতাকর্মী মরিয়া হয়ে কাজ করছে। যা আমরা মেনে নেবনা। রুবীর বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবী করছি।পুনর্বহাল করা হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

জানা যায়,গতকাল সোমবার সকাল ৯টা থেকেই আ'লীগ সিন্ডিকেটদের সাথে নিয়ে প্রধান শিক্ষকের চেয়ার দখলে ব্যাপক মহড়া দেন রুবী।ওই সময় স্কুলশিক্ষক মজিবুর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পরে তারা মাফ চান। শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করলে সাংবাদিকেরা ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে তাদেরকেও বাধা দেয়া হয়। প্রতিবাদে শিক্ষার্থীরা রুবীর অপসারণ ও পদত্যাগ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ বিষয়ে বিতাড়িত রুবী আক্তার বলেন সোমবার বিএনপির নেতাকর্মীরা আমাকে বিদ্যালয়ে এনে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চেয়েছেন। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেনি।তাদেরকে ছুটি দেয়ায় ক্লাস বর্জন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল রানা বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি করে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পলায়নের পর ২৫ আগষ্ট পূবাইল উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক রুবীকে বিতাড়ন করা হয়। তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা অফিসার ও ঢাকা শিক্ষা বোর্ড অফিসে অভিযোগ দায়ের করা হয়েছিল।তারপরও সোমবার সকালে স্বৈরাচারী পদ্ধতিতে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের ইচ্ছা আকাঙ্খাকে উপেক্ষা করে অযোগ্য ও ক্ষমতার অপব্যবহার করে আ'লীগের সময়ে অবৈধ নিয়োগ পাওয়া সেই বিতর্কিত রুবী পূবাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ার দখল করতে অপচেষ্টা চালায়।

আমারবাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা