ছবি-সংগৃহীত
খেলা

চোট কাটিয়ে অনুশীলনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক: ভারতের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। যদিও এখন বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা।

বৃষ্টি শুরুর আগে দল যখন ইংল্যান্ড ম্যাচে ব্যস্ত ছিল, তখন স্টেডিয়ামের বাইরের নেটে ব্যাট-প্যাড নিয়ে অনুশীলন করেছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ দলের সহকারী ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্স নেটে সাকিবের সঙ্গে থ্রোয়ার হিসেবে ছিলেন। টাইগার অধিনায়ক থ্রো করা বল বেশ স্বাচ্ছন্দেই খেলছিলেন। ধারণা করা হচ্ছে, সাকিব ম্যাচ খেলার জন্য প্রস্তুতই আছেন।

ইংল্যান্ডের বিপক্ষে টস করার সময় নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই থাকবেন সাকিব। তিনি পায়ের চোট কাটিয়ে শতভাগ ফিট হয়ে উঠেছেন।

অধিনায়ক সাকিব দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও খেলতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে তাকে ছাড়াই টাইগাররা বড় জয় পেয়েছিল। যা মূল পর্বে ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে য...

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা