ছবি-সংগৃহীত
খেলা

দেশের সম্মান বজায় রাখবে ক্রিকেটাররা: প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক: রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। দেশের বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন শেখ হাসিনা।
সংবাদমাধ্যমের প্রশ্নে গুরুত্ব পেয়েছে খেলা। খেলা নিয়েও প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলে সেখানে তিনি তার ইচ্ছার কথা জানিয়ছেন, তিনি বাংলাদেশের খেলা নিয়ে কী স্বপ্ন দেখেন সেটিও প্রকাশ করেছেন। আর কয়েক দিন পরই ভারতে বিশ্বকাপ ক্রিকেটের আসর। দুয়ারে কড়া নাড়ছে ২২ গজের খেলা।

প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমরা সব সময় আশাকরি যে, বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখতে পারবো।’ ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ ৫০ ওভারের খেলা ওয়ানডে বিশ্বকাপ।

আগামী ৫ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে। বিশ্বকাপে লড়াই করার জন্য সাকিব বাহিনীর বাংলাদেশ এখন ভারতে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে প্রধানমন্ত্রী নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন ভয়েজ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে।
বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে প্রধানমন্ত্রী কী প্রত্যাশা করেন সেই প্রশ্নের জবাবে বলেন, ‘আমি তাদের বলব যে, বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। খেলোয়াড়রা তাদের চেষ্টার সবটুকু দিয়ে খেলবে। সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে-সেটাই আমি চাই।’

তিনি বলেন, ‘আমি সব সময় খেলা নিয়ে আশাবাদি। বিশ্বকাপ ক্রিকেটে আমরা যে খেলার সুযোগ পেয়েছি এটাই তো সবথেকে ভালো। দেখা যাক, ভালোভাবে খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমিও আশা রাখছি। দেশের সম্মানটা বজায় রাখবেন ক্রিকেটাররা।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া পরিবারের মানুষ। তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ফুটবলার ছিলেন। ভাই শেখ কামাল, শেখ জামালও খেলোয়াড় ছিলেন। শেখ হাসিনা নিজেও একজন খেলাধুলা অন্তঃপ্রাণ মানুষ, সেকথা পৃথিবীর সব রাষ্ট্রই এখন জেনে গেছে।
রাষ্ট্রীয় কাজে পৃথিবীর যেখানেই অবস্থান করুন দেশের খেলাধুলার খবর নিতে ভুল করেন না। দেশে অবস্থানকালে শত ব্যস্ততার মধ্যেও মাঠে গিয়ে খেলা দেখার চেষ্টা করেন। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটাররা যখন তখন প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করছেন। কোনো সমস্যা হলে সমাধানের চেষ্টা করেন এই মানুষটি।
শেখ হাসিনা বলেন, ‘আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার (যুক্তরাষ্ট্রে) আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, সংগঠকদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময়ই খেয়াল রাখি। খেলাধুলার দিকে যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে সেদিকে সবসময় আমার দৃষ্টি থাকে এবং সবরকম সহযোগিতা করে থাকি।’
বিশ্বকাপে যাওয়ার আগে দল গঠন নিয়ে দেশের ক্রিকেট টালমাটাল। দল গঠন করতে বিসিবি বির্তক ছড়িয়েছে। নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বিসিবি থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের। ঠিক এমন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন তার চাওয়ার কথা-দেশের সম্মান বজায় রাখবে ক্রিকেটাররা। এই মেসেজ ক্রিকেটারদের কাছে পৌঁছে গেছে। তারাও চাইছেন পেছনে যা হয়েছে সেগুলো নিয়ে ভাবছেন না। দলের বাইরে যা কিছু ঘটেছে তা নিয়ে তারা ভাবছেন না। বিশ্বকাপ নিয়ে ভাবছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা