জাতীয়
পররাষ্ট্রমন্ত্রী

‘গায়ানার পক্ষে আইসিজে’র রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ গায়ানার পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে।

আজ (সোমবার ১৮ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজিজি) ভার্চুয়াল বৈঠকে সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এমন মন্তব্য করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আমাদের স্বাভাবিক আলোচনা, সৌহার্দ্য এবং প্রধানদের ধারাবাহিক মতামত অনুযায়ী, গায়ানার আঞ্চলিক অখন্ডতার প্রতি আমাদের অটুট সমর্থনের অভিব্যক্তি প্রকাশের জন্য অপেক্ষা করছি।’
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের মূল চেয়ারের ভূমিকা অব্যাহত রাখতে পেরে সন্তুষ্ট।

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড উদ্বোধনী বক্তব্য দেন।

এদিকে নিউইয়র্কে গায়ানার কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল রাষ্ট্রদূত মাইকেল ই ব্রাদারসন সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে হালনাগাদ তথ্য উপস্থাপন করেন।

সিএমজিজি’র মন্ত্রীরা আলোচনা অধিবেশনে অংশগ্রহণ করেন এবং ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কথা জানানোর জন্য একটি সমাপনী বিবৃতি প্রস্তুত করতে সম্মত হন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

বিল ও রিচার্জে ৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ

জরুরি প্রয়োজনে মোবাইল রিচার্জ এবং গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশো...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

ঢাকায় আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস ৪ সেপ্টেম্বর থেকে

দেশের উদীয়মান নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ শিল্পীদের দক্ষতা উন্নয়নে ঢাকায...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

এসএসসি ফলে ধস, ১৯ বছরের সর্বনিম্ন পাসের হার; গণিত-ইংরেজিতে বিপর্যয়

দেশের মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের সংকটের ইঙ্গিত দিয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমা...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

লাইফস্টাইল
বিনোদন
খেলা