ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এপস্টেইন ইস্যুতে অবশেষে মুখ খুললেন ট্রাম্প

আমার বাঙলা ডেস্ক

যৌন পাচার–সংক্রান্ত তদন্তে আলোচিত ও রহস্যময় ব্যক্তিত্ব জেফরি এপস্টেইনকে ঘিরে সাম্প্রতিক নথি প্রকাশের পর এবার প্রকাশ্যে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এপস্টেইন ইস্যু পেছনে ফেলে এখন দেশের সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

গত দুই মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন–সংক্রান্ত তদন্তের বিপুল সংখ্যক নথি প্রকাশ করে। এ নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্পের ভাষায়, “আমার বিষয়ে কিছুই বের হয়নি।”

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রকাশিত নথিগুলোতে ছয় হাজারের বেশি বার ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে এসেছে। নথিতে এপস্টেইন ও তার সহযোগীদের কথোপকথনে একাধিকবার ট্রাম্পের উল্লেখ রয়েছে।

জানা যায়, নিউইয়র্ক সিটি ও ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচয়ে বসবাসকারী ট্রাম্প ও এপস্টেইনের মধ্যে নব্বইয়ের দশকে ঘনিষ্ঠ সামাজিক সম্পর্ক ছিল। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী, দুই হাজার সালের শুরুর দিকে তাদের সম্পর্কের অবনতি ঘটে।

এপস্টেইন সংক্রান্ত নথির মধ্যে গত ডিসেম্বরে প্রকাশিত একটি ইমেইল বিশেষভাবে আলোচনায় আসে, যেখানে ট্রাম্পের নাম উল্লেখ থাকায় নতুন করে বিতর্ক তৈরি হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, কংগ্রেসে গত নভেম্বরে পাস হওয়া একটি আইনের আওতায় এপস্টেইন–সংক্রান্ত নথি পর্যালোচনার কাজ সম্পন্ন হয়েছে। সরকারের পক্ষ থেকে করা এই পর্যালোচনায় নতুন করে মামলা করার মতো কোনো উপাদান পাওয়া যায়নি।

রোববার এক বক্তব্যে ব্ল্যাঞ্চ বলেন, নথিগুলোর মধ্যে বিপুল সংখ্যক ইমেইল, ছবি ও চিঠিপত্র রয়েছে। তবে এসব তথ্য কাউকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার জন্য যথেষ্ট নয়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা