ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

আগামী নির্বাচন সহজ নয়, বড় চ্যালেঞ্জ : ইশরাক

বগুড়া প্রতিনিধি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছাত্রদের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, আগামী নির্বাচন সহজভাবে নেয়ার সুযোগ নেই। বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আগামী দিনের রাজনীতিও কঠিন হবে। কর্ম দিয়ে জনগণের সমর্থন অর্জন করতে হবে। গণঅভ্যুত্থান স্পিরিট বুকে ধারণ করে রাজনীতি পরিবর্তন এবং সংস্কার করতে হবে।

তিনি শনিবার সন্ধ্যার দিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ মাঠে জেলা ছাত্রদল আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের সম্মানে ইফতারপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জুলাই-আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

বক্তব্যে ইশরাক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফা কর্মসূচি বিএনপির এককভাবে নয়, ৬০টির অধিক রাজনৈতিক দলের সাথে কনসালটেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, শেখ তাহাউদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম প্রমুখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

বিদ্যুৎ ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিদ্যুৎ মন্ত্রী...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

ডিজিটাল লেনদেন ফ্রি করলেই মিলবে জাল ও ছেঁড়া নোটের ভোগান্তি থেকে মুক্তি

রাজধানীর একটি নামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে পাশের দোকানে কেনাকাটা কর...

বিশ্বকাপ ফরম্যাট বদলে অসন্তুষ্ট সহযোগী দেশগুলো

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা