জাতীয়

আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক

দেশে দিল্লিপন্থী ফ্যাসিবাদী আওয়ামী লীগেকে নির্বাচন করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজিগঞ্জ বাজারে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

পথসভার বক্তব্যে মাহফুজ আলম বলেন, ‘আওয়ামী লীগে দেশে ফিরলে আবারো দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে। দেশে দিল্লিপন্থী ফ্যাসিবাদী আওয়ামী লীগেকে নির্বাচন করতে দেওয়া হবে।’ তিনি বলেন, জুলাই আগস্টে হত্যাকাণ্ডসহ দেশে সংগঠিত গুম খুনের বিচার করাই হবে সরকারে প্রধান কাজ।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশের মানুষ গত ১৬ বছর হাসিনার দীর্ঘ স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছে। বাচ্চাদের গুম করা হয়েছে, মা-বোনদের ধর্ষণ করা হয়েছে, অনেক মানুষকে খুন করা হয়েছে ও হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আমরা সকল রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন ও আলেম-ওলামারা মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি। ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করেছে, সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি, তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনো বৈষম্যমুক্ত হবে না।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা জানিয়েছে উপদেষ্টা, ‘সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে শিগগিরই রাজনৈতিক দলগুলো ও অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণত্রান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে।’

অন্তরবর্তী সরকারের উপদেষ্টা আরো বলেন, ‘যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবারো ফ্যাসিবাদ ফেরত আসবে। ১৯৭৫ সালের এই দিনে ২৫ জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণত্রান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছে। এবং বাকশাল প্রতিষ্ঠার পূর্বে বিরোধীদলীয় কয়েক হাজার নেতৃবৃন্দকে বঙ্গবন্ধু গুম করেছিলেন। ওই সময় তারা আওয়ামী লীগের লোকজন একই স্টাইলে গুম-খুন ও ধর্ষণ করেছিলেন। তাই আমরা আর শেখ মুজিব ও শেখ হাসিনার শাসন এই বাংলাদেশে চাই না।’

এ সনময় উপদেষ্টা মাহফুজ আলম বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাজীগঞ্জের চারজন শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। এর আগে উপদেষ্টা মাহফুজ আলমের আগমন উপলক্ষে জেলার হাজীগঞ্জ-শাহরাস্তিতে তোড়ন নির্মাণ করেন। পরে উপদেষ্টা এলে স্থানীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন ও ছাত্র জনতার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।

আজ শনিবার লক্ষীপুরের রামগঞ্জ সরকারী কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন অন্তর্বর্তী সরকাররে উপদেষ্টা মাহফুল আলম আবদুল্লাহ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সক্রিয়...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

ফুড পয়জনিং থেকে নিরাপদ থাকার উপায়

এই সময়ে ফুড পয়জনিং খুবই পরিচিত একটি সমস্যা, কারণ এই সময়ে উচ্চ আর্দ্রতা ও জলী...

স্পর্শিয়ার স্লিভলেস লুকে তোলপাড়

রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা