বিনোদন

আইনি লড়াইয়ে হেরে গেলেন নয়নতারা

বিনোদন ডেস্ক

ধানুশের কাছে আইনি লড়াইয়ে হেরে গেলেন নয়নতারা। গত বছর নভেম্বরে নয়নতারার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করেছিলেন ধানুশ। যার পরিপ্রেক্ষিতে দক্ষিণ ভারতীয় এই দুই তারকা নেমে পড়েছিলেন আইনি লড়াইয়ে। মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়ের মধ্য দিয়ে দুই মাসের সেই লড়াইয়ে ফলাফল চলে গেছে অভিনেতা ও প্রযোজক ধানুশের পক্ষে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, লেডি সুপারস্টার-খ্যাত অভিনেত্রী নয়নতারা তাঁর অভিনয় জীবনের সফর নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছিলেন। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’ নামের সেই ডকুমেন্টারিতে ধানুশ প্রযোজিত ‘নাম রাউডি ধান’ সিনেমার ৩ সেকেন্ডের ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছিল।

কিন্তু ধানুশের অভিযোগ তার কাছে অনুমতি না নিয়েই ‘নাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করেছেন অভিনেত্রী। এতে করে কপিরাইট আইন লঙ্ঘন হয়েছে। তাই আইনজীবীর মাধ্যমে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল নয়নতারাকে।

একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ডকুমেন্টারি থেকে ধানুশের সিনেমার ফুটেজ সরিয়ে ফেলার আলটিমেটাম দেওয়া হয়েছিল। নইলে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানিয়েছিলেন। কিন্তু নয়নতারা সেই আলটিমেটামে কান দেননি।

উল্টো ইনস্টাগ্রামে এক খোলা চিঠিতে ধানুশের এ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ বলে উল্লেখ করেছিলেন। আর এ বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি ধানুশ। অভিনয় জগতের দুই সতীর্থ নয়নতারা ও তার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করে মামলা দায়ের করেছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

গভীর রাত পর্যন্ত খোলা দোকান

ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় এখন...

আজ ইরান থেকে ফিরছে ২০০ বাংলাদেশী

ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে প্রায় ২০০ জন ফের...

জামায়াত ৭০% ভোট পেয়েও বিএনপির ইঞ্জিনিয়ারিং সব ওলট পালট করেছে

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেছেন, এদেশে জনগণ গণভ...

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ব...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ফুটপাত দখলের উন্মুক্ত লুটপাট

ফুটপাত-নগরের সবচেয়ে সাধারণ ও মৌলিক নাগরিক পরিসর। অথচ সেই ফুটপাতই আজ কার্যত আই...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা