সংগৃহীত
বিনোদন

ধানুশের মামলায় হারলেন নয়নতারা

বিনোদন ডেস্ক

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও অভিনেতা ধানুশ তিন সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে জড়িয়ে আছেন। এ বিষয়টি নিয়ে পরে অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে মামলা করেন অভিনেতা ধানুশ। ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিনেতা। এবার সেই আইনি লড়াইয়ে ধানুশের কাছে হেরে গেলেন অভিনেত্রী।

এই মামলার সূত্রপাত হয় যখন নয়নতারার ‘নয়নতারা : বিয়ন্ড দ্য ফেইরিটেল’ নামের ডকুমেন্টারিতে ধানুশ প্রযোজিত ‘নাম রাউডি ধান’ সিনেমার তিন সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহৃত হয়। ধানুশ এই বিষয়ে কপিরাইট লঙ্ঘন অভিযোগে মামলা করেন। গত বছরের নভেম্বরে দায়ের করা মামলায় নয়নতারার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়েছিল।

ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারবার ফিল্মস’ নেটফ্লিক্স ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান লস গাটোস প্রডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে তামিলনাড়ুতে মামলা করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল।

ধানুশের আইনজীবী এক বিবৃতিতে জানান, কপিরাইট লঙ্ঘন করে আমার ক্লায়েন্টের ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ নয়নতারার তথ্যচিত্রে ব্যবহৃত হয়েছে। এই ফুটেজ ২৪ ঘণ্টার মধ্যে সরাতে হবে। অন্যথায় ধানুশ আইনি পদক্ষেপ নেবেন এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করবেন।

তখন নয়নতারার পক্ষ থেকে ইনস্টাগ্রামে এক খোলা চিঠি প্রকাশ করা হয়।

সেখানে তিনি ধানুশের ক্ষতিপূরণ দাবিকে অত্যন্ত নিচু মানসিকতা হিসেবে বর্ণনা করেছেন। চিঠিতে তিনি শাহরুখ খান, চিরঞ্জীবী, রাম চরণ এবং অন্যান্য প্রযোজকদের ধন্যবাদ জানান, যারা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং তাকে সহযোগিতা করেছেন।

এই আইনি লড়াইয়ের খবরটি বলিউড ও টলিউডে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। মামলায় ধানুশের পক্ষে জয় নিশ্চিত হওয়ায় তার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা