বিনোদন

মহাকুম্ভমেলার মোনালিসাকে এবার দেখা যাবে বলিউডে

বিনোদন ডেস্ক

এ মুহূর্তে মহাকুম্ভমেলার ভাইরাল-কন্যা মোনালিসা ভোঁসলে। এ মেলা বদলে দিয়েছে তার জীবন। তার ছবি এখন নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের এ ষোড়শী মেয়েটি গ্রামের অন্যদের সঙ্গে মেলায় গিয়েছিল মালা বিক্রি করতে। এর পরেই সামাজিক মাধ্যমে তিনি ভাইরাল।

এই ষোড়শীর চোখের মায়ায় বুঁদ পুরো দেশ। এই খ্যাতির বিড়ম্বনায় নাকি মালাই বিক্রি হচ্ছিলো না তার। তাই মেলা ছেড়ে চলে গেছেন বাড়িতে। সে কারণে ভাইরাল-কন্যা মোনালিসার ব্যবসা এখন লাটে উঠেছে। সেই সঙ্গে বদলে যাচ্ছে তার জীবনও। তবে যা হয় সবই নাকি ভালোর জন্য হয়। অবশেষে বলিউড ইন্ডাস্ট্রি থেকে সিনেমার প্রস্তাব পেলেন মোনালিসা।

পাথরের মালা বিক্রেতা এ ষোড়শী সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে সিনেমার ডাক পেয়েছিলেন। স্বয়ং পুষ্পাখ্যাত সুপারস্টার আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাকেই নাকি নায়িকা হিসেবে পেতে চান, যা এখন পুরোনো খবর। যদিও সবটাই মৌখিক।

তবে জানা গেছে দক্ষিণী নয়; ডাক এসেছে বলিউড থেকেই। ছবির নাম ‘দি ডায়েরি অফ মণিপুর।’ পরিচালক সনোজ মিশ্র, যিনি এর আগে ‘দি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ বানিয়ে শিরোনামে আসতে চেয়েছিলেন।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, পরিচালক সনোজ মিশ্র ইতোমধ্যে মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন। সেই ছবি সনোজই সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন।

ধারণা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করবেন পরিচালক। তবে মোনালিসা বা তার পরিবারের সঙ্গে কী কথা হয়েছে, তা জানাতে চাননি সনোজ। মুখে কুলুপ মোনালিসার পরিবারেরও।

এর আগে ২০২৩ সালে সনোজের পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর বিরুদ্ধে বাংলার ভাবমূর্তি এবং সম্প্রীতি নষ্টের অভিযোগ উঠেছিল। এই মর্মে সেই বছর মে মাসে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ছবি অবশ্য এ রাজ্যে মুক্তিই পায়নি।

উল্লেখ্য, মোনালিসা অনেক দিন ধরেই নর্মদার তীরে কিলাঘাটে ফুলের মালা বিক্রি করে আসছিলেন। কিন্তু মহাকুম্ভমেলায় এবার প্রয়াগরাজে সে নিয়ে গিয়েছিল পুতির মালার পসরা। সেখানেই কিছু ব্লগারের নজরে পড়ে যায় ষোড়শী মেয়েটি। শুরু হয় তার সঙ্গে ছবি তোলার পালা। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছায় যে মোনালিসার মুখ ওড়নায় ঢেকে তাকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন পরিবারের লোকজনরা। পরে তাকে মেলার বিক্রিবাটা ফেলে চলে যেতে হয় নিজের বাড়ি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা