সংগৃহীত
খেলা

নেইমারকে ছেড়ে দিল আল হিলাল

ক্রীড়া ডেস্ক

গুঞ্জন সর্বশেষ সত্যি হলো। সৌদি আরব অধ্যায় আপাতত শেষ করলেন নেইমার। সৌদি ক্লাব আল হিলাল সোমবার (২৭ জানুয়ারি) রাতে জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করার বিষয়ে একমত হওয়া গেছে।

এর আগে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছিল আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে।

আল হিলাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায়, ‘নেইমার আল হিলালে যা দিয়েছেন সে জন্য তাকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি।’

৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন বাৎসরিক প্রায় ১০ দশমিক চার কোটি ডলার চুক্তিতে। তবে সৌদি আরবে যাওয়ার পর চোট ও আরো কিছু কারণে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন নেইমার।

অথচ ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পথ ধরে সৌদি ফুটবল যোগ দিয়ে আল হিলালকে বড় স্বপ্নই দেখিয়েছিলেন নেইমার। আল হিলালে যোগ দেওয়ার দুই মাস পরেই হাঁটুর চোট ছিটকে দেয় নেইমারকে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়ার পর এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার।

চোট কাটিয়ে ফিরে গত অক্টোবর ও নভেম্বরে দুটি ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নামলেও আবারও চোটে পড়ে ছিটকে যান ফুটবল থেকে।

এরপর থেকেই নেইমারের সৌদি আরব ছাড়ার গুঞ্জন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দিতে পারেন ব্রাজিল তারকা, শুরুতে এমনটি শোনা গেলেও পরে আলোচনায় আসে নেইমারের প্রথম ক্লাব সান্তোস। ব্রাজিলের ক্লাবটি জানায় তারা আশা করছেন নেইমারে সান্তোসেই ফিরবেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা