সংগৃহিত
খেলা

ব্রাজিলকে রুখে দিল কোস্টারিকা

ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকায় শুরুটা হতাশার করেছে ব্রাজিল। উদ্বোধনী ম্যাচে তাদের রুখে দিয়েছে কোস্টারিকা। ম্যাচটা গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

গ্রুপ-ডি এর খেলায় বেশ কিছু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। তাছাড়া ফাইনাল থার্ডে গিয়ে সেই মানটাও দেখাতে পারেনি। অথচ স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই যে প্রথমার্ধে ৭৫ শতাংশ বলের দখলে ছিল সেলেসাওরা। তার ওপর একটি গোল অফসাইডে বাতিল হয়েছে। কিন্তু কোস্টারিকার সুরক্ষিত রক্ষণের সামনে খেই হারাতে হয়েছে তাদের। বিরতির পরও আক্রমণ অব্যাহত ছিল।

৬৩ মিনিটে লং রেঞ্জের শট নিলেও সেটা আঘাত করে পোস্টে। তার আগে গুইলের্মে আরানার দুর্দান্ত স্ট্রাইক দারুণ দক্ষতায় সেভ করে ব্যবধানে হেরফের হতে দেননি কোস্টারিকার গোলকিপার প্যাটট্রিক সেকুইরা। জয়ের খোঁজে ৭০ মিনিটে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র তরুণ প্রজন্মের সাভিও, এন্দ্রিককে মাঠে নামিয়েছিলেন। লাভ হয়নি তাতে।

শেষ ১০ মিনিটে পাকেতা দুবার শট নিলেও সেটা ছিল লক্ষ্যের বাইরে। তাতে দ্বিতীয়ার্ধেও ৯বারের চ্যাম্পিয়নরা হতাশায় কাটিয়েছে। গ্রুপ ‘ডি’ তে কলম্বিয়া প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান করছে। তার পর ড্রয়ে একটি পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ব্রাজিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা