সংগৃহিত
খেলা

বিদায় জানালেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার সেমিফাইনালের ভাগ্য ঝুলে ছিল বাংলাদেশের হাতে। কিন্তু অস্ট্রেলিয়ার ভাগ্যদেবী হতে পারেনি বাংলাদেশ। তাই আফগানিস্তানের কাছে বাংলাদেশের হারে সেমির লড়াই থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া। এখন দেশে ফেরার বিমান ধরতে হবে ডেভিড ওয়ার্নার-প্যাট কামিন্সদের। তার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ার্নার।

প্রথমে ওয়ানডে, পরে টেস্ট ও সর্বশেষ ইতি টানলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ার্নারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ দেখল ক্রিকেট বিশ্ব। নিজের সময়ে ব্যাট হাতে বোলারদের শাসন করেছেন। সময়ের সেরা ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

অস্ট্রেলিয়ার হয়ে প্রায় সব শিরোপাই জিতেছেন। ক্যারিয়ারে সে অর্থে আক্ষেপের কিছু নেই। তবু শেষটা হয়তো আরেকটি শিরোপা দিয়ে রাঙাতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য অস্ট্রেলিয়ার দিকে ফিরে তাকায়নি।

ওয়ার্নারের বিদায়ের ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি পোস্টে। যেখানে ওয়ার্নারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের পরিসংখ্যান উল্লেখ করে ক্যাপশনে লেখা হয়েছে, 'সব সময়ের সেরাদের একজন। আমরা তোমাকে মিস করব।'

অস্ট্রেলিয়ার হয়ে ১১০ টি-টোয়েন্টি খেলেছেন ওয়ার্নার। ১৪২.৪৭ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৩২৭৭ রান ওয়ার্নার। ওয়ার্নারকে তাই মনে রাখতে বাধ্য অজি সমর্থকরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা