সংগৃহিত
খেলা

পিছিয়ে থেকেও জিতলো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রীতি ম্যাচেও জয় পেলো আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (২৭ মার্চ) সকালে লস এঞ্জেলেসের মেমোরিয়াল স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও কোস্টারিকাকে তারা হারিয়েছে ৩-১ গোলে।

এদিন ম্যাচের ৩৪ মিনিটেই গোল হজম করে তারা। এ সময় পাল্টা আক্রমণে উঠে গোল করেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস টিকোসরা।

তবে আর্জেন্টিনা বিরতির পর পরই সমতা ফেরায়। এ সময় (৫২ মি.) ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার নেওয়া বাম পায়ের শট পোস্টের ডান পাশের উপরের কোণা দিয়ে জালে প্রবেশ করে।

৫৬ মিনিটের মাথায় এগিয়ে যায় আলবিসেলেস্তারা। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বলে খুব কাছ থেকে হেড নিয়ে জালে জড়ান আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

৭৭ মিনিটে লাওতারো মার্টিনেজ গোল পেলে ব্যবধান হয়ে যায় ৩-১। এ সময় রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোলটি করেন মার্টিনেজ। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আগের ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। আজ জিতলো ৩-১ ব্যবধানে। এরপর জুনে আবার প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের তাদের প্রতিপক্ষ গুয়েতেমালা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা