সংগৃহিত
খেলা

বিপিএল টিকিট, সর্বনিম্ন ২০০ টাকায় ২ ম্যাচ

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের পর্দা উঠবে আগামী ১৯ জানুয়ারি। সাত দল নিয়ে এবার অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দেশের একমাত্র টি-টোয়েন্টি প্রতিযোগিতার আসর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৪৩ দিনে মোট ৪৬ ম্যাচ হবে।

ঢাকা পর্বের ম্যাচগুলোর জন্য স্টেডিয়ামের টিকিটের দাম প্রকাশ করেছে আয়োজকরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন হবে ২টি করে ম্যাচ। ফলে এক টিকিটেই দুটি ম্যাচ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমিরা। সর্বনিম্ন ২০০ টাকায় মিলবে ইস্টার্ন গ্যালারির টিকিট। স্বশরীরে ও অনলাইনে দুইভাবেই টিকিট কেনা যাবে। অনলাইনে টিকিট কেনা যাবে ১৭ জানুয়ারি থেকে। ম্যাচ ডে’র আগের দিন সেই টিকিট সংগ্রহ করা যাবে স্টেডিয়ামের পাশের নির্দিষ্ট বুথ থেকে।

এছাড়া টিকিট কেনা যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্রি হবে টিকিট।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১৫০০ টাকায়। এছাড়া ক্লাব হাউজ ৮০০, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা