সংগৃহিত
খেলা

ফের সিলেটের নেতৃত্বে মাশরাফি

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে মাশরাফি বিন মুর্তজা খেলবেন কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। কারণ জাতীয় নির্বাচনের পর তিনি পায়ের অপারেশন করানোর কথা জানিয়েছিলেন। বিপরীতে তার দল সিলেট স্ট্রাইকার্স দৃঢ় প্রত্যয় জানিয়ে আসছে মাশরাফিকে পাওয়া নিয়ে। বিপিএল ফ্র্যাঞ্জাইজিটি সাবেক এই টাইগার দলপতিকে এবারও নিজেদের অধিনায়ক ঘোষণা করেছে।

বিপিএলের দশম আসর শুরুর আর মাত্র দুদিন (১৯ জানুয়ারি) বাকি। মঙ্গলবার থেকে সিলেট স্ট্রাইকার্স আনুষ্ঠানিকভাবে তাদের অনুশীলন শুরু করেছে। পুবেরগাঁ’র এই অনুশীলনে দেশি ক্রিকেটাররা যোগ দিলেও ছিলেন না মাশরাফি। তার ওপর শঙ্কা ছিল— সিলেট দলনেতার বিপিএল খেলা নিয়ে।

আসন্ন বিপিএলেও ম্যাশই সিলেটের অধিনায়ক বলে জানিয়েছেন কোচ রাজিন সালেহ, ‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। যদিও সহ–অধিনায়কের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। কালকের মধ্যে এই সিদ্ধান্তে আসবো ইনশা-আল্লাহ।’

বিপিএলের আগে ম্যাশের পায়ে অপারেশন করানোর কথা ছিল। যদিও সেটি হয়নি এখনও, যে কারণে মাশরাফি বিপিএল খেলবেন বলে মনে করেন রাজিন, ‘ওটার (সার্জারি) আপডেট এখনও জানিনা। ওর ইনজুরি তো গত দুই-তিন বছর ধরেই আছে। ও মেন্টালি অনেক শক্ত মানুষ। আমরা মনে করি ও এটা নিয়ে খেলবে, গত বছরও খেলেছে। আমরা তার আশায় আছি।’

বিদেশি ক্রিকেটাররা কবে যোগ দিবেন সেই তথ্যও জানান সিলেটের প্রধান কোচ, ‘আমাদের বিদেশি খেলোয়াড় যারা আছে, তারা আগামীকালকে (বুধবার) অনুশীলনে জয়েন করবে। বেশ কিছু খেলোয়াড় আসবে আজকে রাতে। ম্যাচের দিন জয়েন করবে দুজন খেলোয়াড়।’

নিজেদের শক্তির কথা জানাতে গিয়ে রাজিন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ব্যাটিং সাইড শক্তিশালী। আমাদের ব্যাটিং এবং ফিল্ডিং লাইনটা অনেক ভালো। অবশ্য আমাদের বোলিংও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখানে তানজিম সাকিব আছে, রেজাউর রাজা আছে, জিম্বাবুয়ের এনগারাবা আছে। আমি মনে করি আমাদের বোলিং লাইনও ঠিক আছে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা