সংগৃহিত
খেলা

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক: দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন অনেকটাই সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন। তবে পুরোদমে ফেরাটা মোটেই সুখকর হলো না। আবারও সেই ইনজুরির ছোবল, আবারও মাঠের বাইরে কিউই অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে তাকে পাচ্ছে না নিউ জিল্যান্ড।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আহত মাঠ থেকে উঠে যান উইলিয়ামসন। তখনই ধারণা করা হয়েছিল বড় কিছুই হবে। অবশেষে সেটাই সত্যি হলো। উইলিয়ামসনের অনুপস্থিতিতে কে নেতৃত্ব দেবেন, তা এখনো নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তার বদলি হিসেবে দলে আছেন উইল ইয়াং। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে কিউইরা।

রোববার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় অস্বস্তি অনুভব করলে ফিজিও ডেকে আনেন উইলিয়ামসন। পরে হ্যামস্ট্রিংয়ে চিকিৎসা নিতে দেখা যায় তাকে। খানিকবাদেই মাঠ ছেড়ে উঠে যান তিনি। পরে জানানো হয়, ম্যাচে আর মাঠে নামবেন না উইলিয়ামসন। ম্যাচে তিন চার ও এক ছয়ে ১৫ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি।

গত বছরের আইপিএলে পাওয়া পায়ের চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। অক্টোবরে বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরলেও আসরজুড়ে ছিল শঙ্কা। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষেও চোট পেয়েছিলেন। তবে বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন।

নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিডের বরাত দিয়ে নিউ জিল্যান্ড হেরাল্ডের ভাষ্য, পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি অংশেই আর মাঠে নামার সম্ভাবনা নেই উইলিয়ামসনের। সিরিজের শেষ তিনটি ম্যাচ যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জানুয়ারি। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে নিউ জিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা