সংগৃহিত
খেলা

বিপিএলে অধিনায়ক নিয়ে কাটেনি ধোঁয়াশা

ক্রীড়া ডেস্ক: চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। টুর্নামেন্ট শুরু হতে আর দেরি মাত্র ৪ দিনের। তবে এখনো পর্যন্ত কোনো দলের অধিনায়কের নাম ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজিরা। এক প্রকার নীরবতা পালন করছে আসন্ন আসরের ৭ দল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন এখনো ঠিক হয়নি অধিনায়কের নাম। এদিকে খুলনা টাইগার্সের প্রধান কোচ তালহা জুবায়েরও একই কথা। ফরচুন বরিশাল অবশ্য দোটানার মধ্যেই আছে। কেননা তামিম ইকবালের করার কথা রয়েছে অধিনায়কের দায়িত্ব। তবে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেননি দলটির মালিক বা কোচ।

এদিকে দুর্দান্ত ঢাকা দল আজ থেকে মাঠের অনুশীলন শুরু করেছে। যদিও দলটির অধিনায়ক কে হবে প্রকাশ করেনি তারা। একই চিত্র চট্টগ্রাম চ্যালেঞ্জর্সের ক্ষেত্রেও। তারাও জানায়নি অধিনায়কের নাম। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে মাশরাফি বিন মুর্তজাকে দেখা যাবে। তবে শুরু থেকে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

এদিকে রংপুর রাইডার্সও নিরবতা পালন করছে। কে হবেন অধিনায়ক সাকিব আল হাসান নাকি নুরুল হাসান সোহান। দলটির পক্ষ হতে এখনো কারোর নাম জানায়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা