সংগৃহিত
খেলা

ফের চোখের রেটিনার সমস্যায় সাকিব

ক্রীড়া ডেস্ক: আবারও চোখের সমস্যায় আক্রান্ত সাকিব আল হাসান। বিপিএল শুরুর আগে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটিং অনুশীলনে সাকিব উপস্থিত হয়েছেন চোখে চশমা নিয়ে। চোখের রেটিনার সমস্যায় বাংলাদেশের অধিনায়ক ভুগছিলেন বিশ্বকাপের সময় থেকেই। মাঝে খানিক সুস্থ হলেও, বিপিএল শুরুর আগে আবারও দেখা গেল চোখের সমস্যা।

সাকিবের চোখের সমস্যার কথা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক। জানিয়েছেন সাকিবের মানসিক চাপের কারণেই মূলত এমন সমস্যা। নির্বাচনের আগে সাকিবও অবশ্য জানিয়েছিলেন এই তথ্য।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাকিবের চিকিৎসা নিয়ে জানালেন বিপিএলের কথা বিবেচনায় এখনই বাইরের কোনো ডাক্তারের কাছে নেওয়া হচ্ছে না তাকে।

দেবাশীষ আরও বলেন, 'না এখনো ঠিক হয়নি (বাইরের চিকিৎসক দেখানো) বিপিএল শুরু হবে তো। আমরা একটা রুটিন টেস্ট করিয়েছি সাকিবের। এখন দেশের বাইরে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঠিক হয়নি। সমস্যাটা আছে তবে বাড়ে অথবা কমে। নির্ভর করে স্ট্রেসের উপর বাড়ে বা কমে। কখনো ভালো থাকে আবার কখনো বাড়ে। বিপিএল শুরু হয়ে যাচ্ছে এখন বাইরে যেতে হলে তো অনেক ব্যাপার আছে। দেশে আমরা চেক আপ করিয়েছে অলরেডি, আজকে ব্যাটিং করুক না দেখি কি বলে তখন।'

এর আগে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পুরোটা সময়েই চোখের রেটিনার সমস্যায় ভুগেছিলেন তিনি। যার কারণে সমস্যা হয়েছিল শট খেলতে গিয়ে, ‘‘বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি।’

সাকিব নিজের সমস্যা নিয়ে বলেছিলেন, ‘যখন আমি সেখানে (ভারতে) ডাক্তারের কাছে যাই, তখনও আমার কর্ণিয়া বা রেটিনায় পানি জমে ছিল। তারা আমাকে ড্রপ্স দিয়েছিল আর এও বলা হয়েছিল মানসিক চাপ কমাতে। আমি জানিনা এটাই সমস্যার (চোখের দৃষ্টি কমে আসা) কারণ কিনা। কিন্তু যখন আমি আবার আমেরিকায় (বিশ্বকাপের পর) পরীক্ষা করাই, আমার কোনো চাপ ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম, বিশ্বকাপ নেই। তাই চাপও নেই।

চিকিৎসাশাস্ত্রের বক্তব্য, কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ চোখের উপর প্রভাব ফেলতে পারে। এই হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যাতে দৃষ্টিশক্তিতে বাঁধা দেখা দেয়। সাকিবও আপাতত ভুগছেন সেই সমস্যায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা