সংগৃহিত
খেলা

আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন হ্যারি ব্রুক

ক্রীড়া ডেস্ক: আর মাত্র দিন দশেক পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরু হবে। তার আগেই জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসর থেকে নাম সরিয়ে নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান হ্যারি ব্রুক। আইপিএলের মিনি নিলামে তাকে ৪ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় দলেও দেখা মিলছিল না ব্রুকের, এবার আইপিএল থেকেও তিনি নিজেকে সরিয়ে নিলেন।

ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্যক্তিগত কারণে খেলা থেকে দূরে আছেন এই তারকা ব্যাটসম্যান। তবে আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ক্রিকবাজ। এর আগে ভারতের মাটিতে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের ইংলিশ দল থেকেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক। সে সময় তার ও পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

জানুয়ারিতে প্রকাশিত এক বিবৃতিতে ইসিবি জানিয়েছিল, ‘এই সময়ে ব্রুকের পরিবার তাদের প্রাইভেসি রক্ষার অনুরোধ জানিয়েছে। একইভাবে গণমাধ্যম ও সাধারণ মানুষদের প্রতি ব্রুকের পরিবারের অনুরোধ মেনে সম্মান জানানোর অনুরোধ করছে ইসিবি।’ ঠিক একই কারণ জানানো হয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকেও। ধারণা করা হচ্ছে– আচমকা তারকা ক্রিকেটারের নাম প্রত্যাহারে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের পথে ধাক্কা খাবে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি তারা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়েছে।

তবে এভাবে হঠাৎ করে নাম প্রত্যাহারের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না দিল্লি। বিসিসিআইকে তারা জানিয়েছে, ‘যদি কোনো ক্রিকেটার একবার নিলামের জন্য নাম অন্তর্ভূক্ত করেন, তাদের উচিৎ এই প্রতিশ্রুতিকে সম্মান জানানো। এরপর কারও নাম প্রত্যাহার করা অপেশাদার আচরণ এবং এ বিষয়টি বিসিসিআইয়ের দেখা উচিৎ।’

এর আগেও আইপিএলে বিক্রি হওয়া ক্রিকেটারদের নাম প্রত্যাহারের ঘটনা আছে। অ্যালেক্স হেলস, জেসন রয় কিংবা মিচেল স্টার্কের মতো তারকারা টুর্নামেন্ট শুরু কিংবা মাঝপথে আগেও নাম সরিয়ে নিয়েছিলেন। তবে এবার বিষয়টি নিয়ে দিল্লির আনুষ্ঠানিক মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা কিছু জানায়নি। বর্তমানে ব্রুকের পরিবর্তে উপযুক্ত ক্রিকেটার (রিপ্লেসমেন্ট) খোঁজার কাজে নেমেছে দিল্লি।

বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের চালু করা বাজবল ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হ্যারি ব্রুক। সর্বশেষ আইপিএলে তিনি খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। যদিও ১৩.২৫ কোটি রুপিতে কিনে নেওয়ার পর তার পারফরম্যান্স আশানুরূপ ছিল না। মাত্র ২১ গড়ে তিনি ১৯০ রান করেন গত আইপিএলে। সে কারণে মিনি নিলামের আগে ব্রুককে ছেড়ে দেয় হায়দরাবাদ। এরপর তাকে কিনে নেয় দিল্লি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

সরকার নির্ধারিত মজুরী প্রদানের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মজুরি প্রদানের দাবিতে মানববন্ধন...

রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ

ব্রিটিশ আমলে নির্মিত দেশের অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ রেলপথ ঢাকা-নারায়ণগঞ্জ-...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা