সংগৃহিত
খেলা

কেইনের হ্যাটট্রিক, বায়ার্নের ৮ গোলে জয়

ক্রীড়া ডেস্ক: হ্যারি কেইনের রেকর্ডগড়া হ্যাটট্রিক করার ম্যাচে বিশাল জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগায় গোল উৎসবের ম্যাচে মাইনজকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।

দারুণ এই জয়ে টেবিলের শীর্ষে থাকা লেভারকুসেনের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে বায়ার্ন। বর্তমান লেভারকুসেন থেকে ৭ পয়েন্ট পিছিয়ে আছে বুন্দেসলিগার সবচেয়ে সফলতম ক্লাবটি।।

শনিবার রাতের ম্যাচে দুটি দারুণ রেকর্ড করেন হ্যারি কেইন। বুন্দেসলিগার অভিষেক মৌসুমে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে আট ম্যাচে কমপক্ষে দুটি করে গোল করার কীর্তি গড়েন তিনি।

এছাড়া অভিষেক মৌসুমে বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ গোল করার রেকর্ডটিও নিজের দখলে নেন কেইন। এই মৌসুমে ৩০ গোল করেছেন তিনি। এদিন হ্যাট্রটিক করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেন এই ইংলিশ ফরোয়ার্ড। কেইন গোল তিনটি করেন ম্যাচের ১৩, ৪৫+৭ ও ৭০ মিনিটে।

এছাড়া বায়ার্নের হয়ে জোড় গোল করেন লিওন গোরেজকা, ম্যাচের ১৯ ও ৯০+২ মিনিটে। একটি করে গোল করেন থমাস মুলার, জামাল মুসায়লা ও সার্জে নাবরি।

২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার টেবিলের দ্বিতীয়স্থানে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেভারকুসেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা