সংগৃহিত
খেলা
বিপিএলে আতশবাজি

প্রতিদিন বিসিবির খরচ দুই লাখ টাকার বেশি

ক্রীড়া ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে উন্মাদনা বাড়ানোর জন্য কত আয়োজনই না করা হয়। তার মধ্যে অন্যতম হলো আতশবাজি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এর ব্যতিক্রম নয়। প্রতি ম্যাচ শেষ হতেই বাহারি রকমের আতশবাজিতে কেঁপে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ।

শুধু এই খাতেই ম্যাচ প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খরচ হয় লক্ষাধিক টাকা। বিপিএলের দশম আসরে ঢাকায় প্রথম পর্বে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডয়ামে প্রতি ম্যাচেই আতশবাজির ব্যবস্থা ছিল।

শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়া সিলেট পর্বেও প্রতি আতশবাজির ব্যবস্থা রয়েছে। সিলেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠের পাশে শুক্রবারের দুই ম্যাচের জন্য বাজি প্রস্তুত করতে দেখা যায়। প্রতি ম্যাচে ৭০টির মতো বাজি লাগে। তিন জন কর্মীকে দুই ম্যাচের জন্য ১৪০টি আতশবাজির বক্স প্রস্তুত করতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একেকটি বাজির বক্সের দাম ১৫০০ টাকা করে। ৭০টির দাম পড়ে ১ লাখ পাঁচ হাজার টাকা। প্রতিদিন দুই ম্যাচের জন্য খরচ হয় ২ লাখ ১০ হাজার টাকা।

এবারের বিপিএলে হবে ৪৪টি ম্যাচ। পুরো টুর্নামেন্ট হিসেব করলে আসে প্রায় সাড়ে ৪৬ লক্ষ টাকা। উদ্বোধনী আয়োজন কিংবা ফাইনালের দিন আরও বেশি আতশবাজির ব্যবস্থা থাকে। তাতে প্রায় ৫০ লক্ষ টাকা শুধু আতশবাজিতে বিসিবির খরচ হয়ে থাকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা