সংগৃহিত
খেলা

ওয়াইবিএফ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ড্যাফোডিল

ক্রীড়া ডেস্ক: জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো ওয়াইবিএফ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। ফাইনালে গ্রীন ইউনিভার্সিটিকে ৭ উইকেটে হারিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

রোববার মিরপুরের কালশিতে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া মাঠে অনুষ্ঠিত হয় খেলা।

খেলার শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৭ ওভারে ৪৬ রান সংগ্রহ করে গ্রীন ইউনিভার্সিটি। জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৭ উইকেট হাতে রেখে সেই রান টপকে যায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ম্যাচে দুর্দান্ত পারফর্ম করায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সালমান হোসাইন। টুর্নামেন্ট সেরাও হয়েছে একই দলের ওয়ারি হোসাইন।

প্রসঙ্গত, অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট ১২টি বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রথম পুরষ্কার হিসেবে ছিল নগদ ৮ হাজার টাকা ও ট্রফি। দ্বিতীয় পুরষ্কার হিসেবে ছিল নগদ ৪ হাজার টাকা ও ট্রফি। আর তৃতীয় পুরষ্কার হিসেবে ছিল নগদ ২ হাজার টাকা ও ট্রফি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ওয়াইবিএফ প্রেসিডেন্ট মু.মহিউদ্দিন এবং তরুণ উদ্যোক্তা ও সাবেক ওয়াইবিএফ প্রেসিডেন্ট আবু নাহিদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়াইবিএফ প্রেসিডেন্ট আব্দুর রহিম, সেক্রেটারি জুবায়ের সিদ্দিকী ও অরগানাইজেসন সেক্রেটারি জাহিদুল ইসলাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

এআই নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের মুখোমুখি অবস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সম্ভাব্য ঝুঁকি ও ক্ষতির আশঙ্কায় বিশ্বজুড়ে আলোচ...

ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সহজ ও কার্যকর করার স্বার্থে ভারতে পলাতক ও...

সরকার নির্ধারিত মজুরী প্রদানের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মজুরি প্রদানের দাবিতে মানববন্ধন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা