সংগৃহীত ছবি
জাতীয়

কাল থেকে খোলা সব পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

বুধবার (৪ সেপ্টেম্বর) চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

খন্দকার রফিকুল ইসলাম বলেন, আজকে শতাধিক পোশাক কারখানা বন্ধ ছিল। কিছু জায়গা হামলা হয়েছে। যেসব কারখানা আজকে বন্ধ ছিল কাল থেকে তা চালু হবে।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বিজিএমইএকে পোশাক কারখানায় নিরাপত্তা রক্ষার ব্যাপারে নিশ্চিত করেছে তাই বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলেও জানান খন্দকার রফিকুল ইসলাম।

পোশাক কারখানায় যারা ঝামেলা করছেন তারা বহিরাগত জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, অভ্যন্তরীণ সমস্যা খুবই কম। বহিরাগত কারা হামলা চালাচ্ছে তাদের চেনে না বিজিএমইএ। এদের খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মাসের শুরুতে কারখানায় ঝামেলা হলেও বেতন দিতে দেরি হবে না।

প্রসঙ্গত, বুধবার চাকরি এবং নিয়োগে নারী-পুরুষের সমান অধিকারসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এদিন দুপুরে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর, সাভার এবং আশুলিয়ায় শতাধিক পোশাক কারাখানায় ছুটি ঘোষণা করে মালিক পক্ষ।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

নিরপেক্ষ রেফারিং চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন স্প্যান...

৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে

টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ টিলার কিছু অংশ এরই মধ্যে ধসে পড়েছে। তবু ঝুঁকি...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

তুরস্ক সফরে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তু...

দ্বিতীয় শিরোপা জয়ে স্পেনের ইতিহাস

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হা...

আমি দুঃখিত, তবে হৃদয় দিয়ে খেলেছি: মেসি

২০২২ সালের বিশ্বকাপ ট্রফির পর টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে মরিয়া ছিল আর...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

হামের প্রকোপে প্রাণ গেল ৪ শিশুর

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হা...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা