ছবি: সংগৃহীত
জাতীয়

নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশ পুলিশের আজ থেকে নতুন ইউনিফর্ম চালু হয়েছে।পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার (১৫ নভেম্ভর) থেকে বাহিনীর সদস্যদের নতুন পোশাক পরার কথা থাকলেও, সীমিত পরিসরে তা সরবরাহ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এখনও সব সদস্যের জন্য পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে কিছু কর্মকর্তাকে নতুন পোশাক দেওয়া হয়েছে। শুরুতে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের সদস্যরা পোশাক পাচ্ছেন। পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছে পৌঁছে যাবে।

গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হচ্ছে। পরে অন্যান্য ইউনিটেও তা চালু করা হবে।

জুলাই অভ্যুত্থানে নানা কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। সরকারের অনুমোদনের পর নতুন পোশাক চালু করা হলো।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

মদনে দু পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০

নেত্রকোনার মদনে পূর্ববিরোধের জেরে দুই প্রতিবেশী পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ...

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশেষ বাস

সাভারের বিরুলিয়া ও খাগান এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থ...

চূড়ান্ত হয়েছে নতুন পে-স্কেল

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রক্রিয়া চূড়ান্ত প...

নারীদের অনার্স পর্যন্ত ফ্রি পড়াশোনা

নারীদের শিক্ষার সুযোগ আরও বাড়াতে অনার্স পর্যন্ত তাদের পড়াশোনা বিনামূল্যে করার...

কক্সবাজারে উন্নয়ন সমন্বয় কমিটির সভা

কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা