সংগৃহীত ছবি
জাতীয়

সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন করবেন তিনি।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে বের হওয়ার সময় একথা জানান তিনি।

এ সময় সিইসির কাছে সাংবাদিকেরা জানতে চান, আপনারা পদত্যাগ করছেন কি না? জবাবে সিইসি জানান, ‘এ বিষয়ে এখন কিছুই বলব না। আগামীকাল (বৃহস্পতিবার) ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব।’

রাষ্ট্রপতি কিছু বলেছেন কি না- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি (রাষ্ট্রপতি) দেখা করতে বলেছেন।’

সূত্রে জানা যায়, পদত্যাগের আগে সংবাদ সম্মেলন করতে চান সিইসি। এজন্য লিখিত একটি বক্তব্যের খসড়া নিজেই তৈরি করেছেন। তবে সংবাদ সম্মেলনের পক্ষে নন অন্য নির্বাচন কমিশনাররা। তারা সিইসিকে জানিয়েছেন, সংবাদ সম্মেলনে তারা অংশ নেবেন না। সংবাদ সম্মেলনে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে চান না।

আরও জানা যায়, নেপালে শুরু হওয়া সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনারদের সংগঠন ফেমবোসার অনুষ্ঠানে অংশ নেননি সিইসি। মঙ্গলবার তার নেপাল যাওয়ার কথা ছিল। ৬ সেপ্টম্বর দেশে আসার কথা। ওই অনুষ্ঠানে অংশ নিতে জিও জারি করা হয়। ওই জিও বাতিল করা হয়েছে। এছাড়া পদত্যাগের সঙ্গে সঙ্গে মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিইসি। ইতোমধ্যে বাসার মালামাল সরিয়ে নেওয়া শুরু করেছেন। নির্বাচন কমিশনার রাশেদা খানম তার ব্যবহার করা সরকারি ট্যাব জমা দিয়েছেন। তবে বিদায়ের আগমুহূর্তেও সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার ক্ষেত্রে ছাড় দেননি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান। তার সরকারি লাল পাসপোর্টে ছয় মাসের জন্য সার্ক স্টিকার লাগিয়েছেন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসনে দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

ছাত্র আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

দীর্ঘদিন ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে...

প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রা...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা