ছবি: সংগৃহীত
জাতীয়

অবশেষে জুলাই জাতীয় সনদে সই করল গণফোরাম

আমার বাঙলা ডেস্ক

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। রবিবার (১৯ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনদে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

তিনি বলেন, সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারে গণফোরামের অংশগ্রহণ নিশ্চিত হবে। এসময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘৭২-এর সংবিধানের চারটি মূলনীতি যদি জুলাই সনদে উল্লেখ থাকত, তা পূর্ণতা পেত। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সনদে যুক্ত করার আশ্বাস পেয়ে স্বাক্ষর করা হলো।’

স্বাক্ষরের আগেই কমিশন স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেয়ার সুপারিশ প্রত্যাহার করায় গণফোরাম সনদে স্বাক্ষর করতে সম্মত হয়। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানিয়েছেন, কমিশনের সঙ্গে আলোচনা শেষে তারা আজ দুপুরে স্বাক্ষর করেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা