ছবি: সংগৃহীত
রাজনীতি

প্রাথমিক তালিকা ঘোষণা করলো গণফোরাম

আমার বাঙলা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩৩ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে গণফোরাম।

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নিজে ঢাকা-৬ আসন থেকে প্রার্থীতা করবো। এ ছাড়া দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান প্রার্থীতা করবেন মাগুরা-১ আসন থেকে।

এ ছাড়া দলের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন প্রার্থীতা করবেন ঢাকা-৫ আসন থেকে, অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক প্রার্থীতা করবেন নরসিংদী-৩ আসন থেকে, মোশতাক আহমেদ প্রার্থীতা করবেন কুমিল্লা-৩ আসন থেকে, অ্যাডভোকেট সেলিম আকবর প্রার্থীতা করবেন চাঁদপুর-৩ আসন থেকে, অ্যাডভোকেট সুরাইয়া বেগম প্রার্থীতা করবেন বরগুনা-২ আসন থেকে, অ্যাডভোকেট আনসার খান প্রার্থীতা করবেন সিলেট-১ আসন থেকে, আব্দুল হাসিব চৌধুরী প্রার্থীতা করবেন হবিগঞ্জ-৩ আসন থেকে, শ্রী রতন ব্যানার্জী প্রার্থীতা করবেন চট্টগ্রাম-৫ আসন থেকে, অ্যাডভোকেট আবদুল হাফিজ প্রার্থীতা করবেন ঝিনাইদহ-২ আসন থেকে, অ্যাডভোকেট হিরন কুমার দাস প্রার্থীতা করবেন বরিশাল-৬ আসন থেকে, এবং গোলাম হোসেন আবাব প্রার্থীতা করবেন সুনামগঞ্জ-৩ আসন থেকে।

উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান প্রার্থীতা করবেন ময়মনসিংহ-৮ আসন থেকে, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ প্রার্থীতা করবেন মৌলভীবাজার-১ আসন থেকে।

এ সময় এগুলো ছাড়াও সারা দেশের ১৩৩ আসনের প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেন সুব্রত চৌধুরী।

ঘোষণা শেষে তিনি বলেন, আমাদের ১৩৩ জনের নাম আজকে আমরা প্রকাশ করলাম। বাকিগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেবো। আজকে যাদের নাম নেই তারা আগামী পর্যায়ে সুযোগ পাবেন। এটা একটা আংশিক তালিকা, প্রাথমিক তালিকা। এখান থেকে অনেকে বাদও যেতে পারেন আবার অনেক নতুন করে যুক্তও হতে পারেন।

প্রার্থী ঘোষণার আগে বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, গত ১৭ তারিখ যে জুলাই সনদ বের হয়েছিল। সেখানে অনেক দল স্বাক্ষর করেছে, দুই একটি দল করে নাই। তার মধ্যে আবার নতুন দলও আছে, যারা জুলাই সনদের অগ্রবাহিনী হিসেবে নিজেদেরকে দাবি করে।

তিনি বলেন, আপনারা দেখেছেন, যে ঐক্যটা জুলাই আন্দোলন এবং তার আগে থেকে আমাদের কাছে সৃষ্টি হয়েছিল সে সময়ে এসে কয়েকটি দল আবার নতুন করে কিন্তু দাবিদাওয়া সরকারের কাছে উপস্থাপন করছে। এমনকি তারা বলেছে, প্রথমত পিআর পদ্ধতি না হলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দ্বিতীয়ত তারা বলছে গণভোট যদি নির্বাচনের আগে না হয় তাহলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই। ২০২৯ এ নাকি নির্বাচন হবে। প্রতিনিয়ত বক্তব্য দিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত দিচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণের পরও আগামী সোমবারেও নাকি আবার যমুনা বাসভবন ঘেরাও করা হবে। তার মানে এখনও পর্যন্ত নির্বাচনটা যাতে ঘোষিত সময়ে না হয় সেজন্য কয়েকটি রাজনৈতিক দল...আমরা দেখতে পাচ্ছি।

গণভোট নিয়ে সুব্রত চৌধুরী বলেন, গণভোট প্রশ্নে যে চার দফা দেওয়া হয়েছে সেটা নিয়ে বিতর্ক আছে। আমাদেরও আছে। যে এটা সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় নাই। এটার ভাষাগত ব্যাপার আছে। আমাদের দেশের সাধারণ মানুষ মার্কা দেখে নির্বাচন করতে ঐক্য হয়ে গেছে। আর এই চারটা দাগের উপর হা-না ভোট তো খুব কঠিন। আপনি তিনটাতে হা হতে পারেন, দুইটাতে না হতে পারে। এই হিসাব নিকাশ কীভাবে হবে? তার মানে এখানেও একটা শুভংকরের ফাঁকি আছে।

তিনি আরও বলেন, প্যাকেজ করে দিয়েছে চারটা সংবিধান বিষয়ে আপনাকে আগে হ্যাঁ বলতে হবে। আপনার আপনার যেটাতে না দেওয়ার কথা সেটার সুযোগ রাখছে না। আর না বললে পুরাটাই না বলতে হবে। তাহলে এই বিতর্কটা থেকেই গেল এবং এটা চলতে থাকবে। এটা আমরাও বলছি যে এইভাবে একটা বিষয় প্যাকেজ হিসেবে যদি দেওয়া হয় এবং আমাদের দেশের সাধারণ মানুষের যে অবস্থা তারা প্রতিটি বিষয়ের প্রতিটি শব্দ বুঝতে একটু কষ্ট হবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জে এম শাহজাহান মোল্লা,: নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএ...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। স্বাধীনতার পর...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

লক্ষ্মীপুরে অবৈধভাবে বিএডিসির সার পাচারকালে জরিমানা

লক্ষ্মীপুরে মজু চৌধুরী ফেরিঘাট এলাকা দিয়ে অবৈধভাবে বিএডিসির সার পাচারকালে ভ্র...

কুষ্টিয়ায় দু’পক্ষের তুমুল গোলাগুলি, হাতে ও পায়ে গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলির...

বাতিল ভোটগুলো বৈধ হলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত: আফরোজা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণে প্রিসাইডিং কর্মকর্তাদের ব...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ লক্ষ্মীপুরের নিহত ৫

সৌদি আরবের আবহা শহরে ওমরাহ পালন শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্...

বিএনপি জোটের বিজয়ে কাতারে ব্রাহ্মণবাড়িয়া ফোরামের শোকরানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা