ছবি: সংগৃহীত
জাতীয়

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারণ হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উপদেষ্টা আদিলুর রহমান

আমার বাঙলা ডেস্ক

প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনারা যেভাবে চান সেভাবে হবে। এছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোড, ধানমণ্ডি ও গুলশান মিলিয়ে এই বাড়িগুলো প্রস্তুত করা হয়েছে- এমনটাই জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটা হবে, সেটা এখনো নিশ্চিত করা হয়নি জানিয়ে আদিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন, সেখানে তার বাসভবনের ব্যবস্থা করা হবে।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা বলেন, ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটি থেকে দেশকে একটি নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি।

তিনি বলেন, অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় সংস্কার সম্পন্ন হয়নি। আশা করি সেগুলো সম্পন্ন হবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের বর্ষ পরিক্রমার উদ্বোধন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক...

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগ...

অ্যাডহক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল কাজল 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে চেয়ারম্যান করে এক বছরে...

ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা ৩৬২ পর্ব অনুষ্ঠিত

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য সংস্কৃতি স...

ক্লুলেস হত্যার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার-৫

মৌলভীবাজারে চাঞ্চল্যকর ও ক্লুলেস হ*ত্যা মামলার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার...

মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ টাকার নকল সিগারেট জব্দ, আটক ৩

মাদারীপুরে বিপুল পরিমাণ নকল সিগারেট ও একটি কাভার্ডভ্যানসহ ৩ জনকে আটক করেছে পু...

খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ...

৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা