ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে অবৈধভাবে বিএডিসির সার পাচারকালে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মজু চৌধুরী ফেরিঘাট এলাকা দিয়ে অবৈধভাবে বিএডিসির সার পাচারকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভূমি কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অভি দাস মোবাইল কোর্ট পরিচালনা করে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর নৌ-রুটের মজু চৌধুরী ফেরিঘাট দিয়ে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর কৃষি সার পাচার করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে প্রশাসন অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভূমি কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অভি দাস গণমাধ্যমকর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সার পাচারের সত্যতা পাওয়া গেছে। সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন সার পাচার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে রাতের আঁধারে যুবককে কুপিয়ে টাকা লুট ‎

নেত্রকোনার মদনে এক যুবককে রাতের আঁধারে কুপিয়ে আহত করে মোবাইল সেট ও লক্ষাধিক ট...

মনোহরদীতে মোবাইল কোর্ট, যুবকের জেল

ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল পরিচালনা করে ইয়াবা সেবনের...

সেলাইয়ের সুতোয় হাজারো নতুন জীবন গেঁথেছেন নাসিমা

তিনি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের নাসিমা খানম। তাঁর প্রতিষ্ঠিত মাদাই...

রোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী

সম্প্রতি ঢাকায় মিরপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখ...

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে...

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জি...

নতুন গানে সাবিনা ইয়াসমিন

বয়স ৭১ বার্ধক্যজনিত কারণে নানা অসুখের সঙ্গে লড়তে হয়েছে, হচ্ছে, তবু গানটাই যে...

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫

দেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৩...

গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা