সংগৃহীত
প্রবাস

কাতারে ডায়নামিক ফ্যাশন ট্রেডিংয়ের যাত্রা শুরু

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি: পোশাক শিল্পের অন্যতম রাপ্তানিকারক দেশ বাংলাদেশের পোশাক বিশ্ববাজারে শক্ত অবস্থান করে নিয়েছে। মধ্যপ্রাচ্যেও রয়েছে এর একচ্ছত্র আধিপত্য।

বাংলাদেশী পোশাকের আধিপত্য বিস্তারে ক্রমাগত কাজ করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশীরা। এর অংশ হিসেবে বিশ্বের আশিটির বেশি জাতি-গোষ্ঠীর রুচির প্রতি দৃষ্টি রেখে তাদের হাতে বাংলাদেশী পোশাক স্বল্পমূল্যে তুলে দিতেই রাজধানীর নাজমা এলাকার কুয়েতি বিল্ডিং এর পাশে যাত্রা শুরু করল ডায়নামিক ফ্যাশন ট্রেডিং ।

কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে কাতারের স্পন্সর আলী আবদুল্লাহ আল-আমরি কে সাথে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শফিউল্লাহ মুন্সী, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মারুফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আলী।

অনুষ্ঠান সমন্বয়ক সৈয়দ তানজীম হাসান-এর সঞ্চালনায় দোয়া মাহফিলের প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনা শুরু হয় হাফেজ মো: তারেক আবদুল্লাহর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে।

আলোচনাকালে উদ্যোক্তারা আশা করেন তাদের এ উদ্যোগকে সফল করতে প্রবাসী বাংলাদেশীরা এগিয়ে আসবেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান, মূল্যছাড় এমনই দেয়া হবে যে, ক্রেতারা পাইকারী মূল্যে খুচরা পোশাক ক্রয় করতে পারবেন। তারা জানান কাতারে বসবাসরত বিশ্বের সকল জাতি, ধর্ম ও সম্প্রদায়ের রুচি ও ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে তাদের পণ্য সামগ্রী।

ডায়নামিক ফ্যাশনে নারী, পুরুষ, শিশুদের পোশাক-পরিচ্ছদ, এপারেলস আমদানি, পাইকারি বিপণন ও খুচরা বিক্রয় হবে। প্রবাসী ক্ষুদে উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠান থেকে পাইকারী মূল্যে কিনে অনলাইনে খুচরা বিক্রয় করেও ভাল লাভবান হতে পারবেন বলে উদ্যোক্তারা জানান।

উদ্বোধন কালে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক, ফেনী সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন, কোম্পানি ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা, কোম্পানি জনসংযোগ কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ, বিপণন কর্মকর্তা মারুফ ভূঁইয়া সহ আরও অনেকে।

দোয়া ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আলী (৪৮) নামে এক ব্য...

আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর)

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। প্রত্যেক মুসলমানের জন্য ওয়াক্ত মত...

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বশান্তি রক্ষা, জলবায়ু ন্যায়বিচার (ক্...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪...

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল হাসান রাকি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা