ছবি-সংগৃহীত
প্রবাস

রোমানিয়ায় ১৯ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক: সার্বিয়া ও হাঙ্গেরি সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশি ও ৩৫ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) রোমানিয়া বর্ডার পুলিশ দুইটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোমানিয়া বর্ডার পুলিশ জানায়, ৪ অক্টোবর রাত ৩ টায় একটি লরি হাঙ্গেরি সীমান্তে ১৯ বাংলাদেশিকে নিয়ে ঢোকার চেষ্টা করে, সেই সময় তাদের আটক করেছে রোমানিয়া কর্তৃপক্ষ।

গাড়িটি চালাচ্ছিলেন ৩৫ বছর বয়সি এক রোমানীয় নাগরিক। তার বিরুদ্ধে অভিবাসী পাচারের অভিযোগ মামলা করা হয়েছে। গাড়িটি রোমানিয়ায় নিবন্ধিত। চালক বলেছেন, তিনি হাঙ্গেরিতে কাঠের বাক্স পরিবহন করেন।

পুলিশ বলেছেন, আটককৃত বাংলাদেশিরা ২২-৪৬ বছর বয়সি। তারা ওয়ার্ক পারমিট নিয়ে আইনগত উপায়ে রোমানিয়ায় এসেছিলেন।

অপর এক বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার তিমিস কাউন্টির বর্ডার পুলিশ নেপাল থেকে আসা ১৬ জন নাগরিককে শনাক্ত করেছে।

তাদের থার্মাল ইমেজিং সম্পন্ন বিশেষ গাড়িতে করে সীমান্ত থেকে আনুমানিক ৫০ মিটার দূরে টেরেমিয়া মাইকা শহরের কাছে শনাক্ত করা হয়। তারা ১৬ জন অভিবাসী হেঁটে সার্বিয়ার সীমান্তের দিকে যাচ্ছিলেন।

পুলিশ জানান, অভিবাসীরা ২৩-৪৬ বছর বয়সি নেপালি নাগরিক। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন নারী। তারা ইউরোপে যেতে অনিয়মিতভাবে রোমানিয়া থেকে সার্বিয়া অতিক্রমের চেষ্টা করছিলেন। অবশ্য তারা কাজের ভিসা নিয়ে রোমানিয়ায় এসেছিলেন।

রোমানিয়া সীমান্ত পুলিশ দু’টি অভিযানে আটক অভিবাসীদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টার অভিযোগে তদন্ত শুরু করছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত...

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ার নামের একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় অগ্নিকাণ্ডের...

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী 

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপান ব...

কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের ছবি প্র...

ফ্যাসিবাদী শক্তিকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা