ছবি-সংগৃহীত
প্রবাস

নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার যহুর রাজ্যের একটি মালবাহী কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে মো. উজ্জ্বল মিয়ার (৩৫) নামে এক বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) বিকেলে ইস্কান্দার পুতেরি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) অপারেশন কমান্ডার সিনিয়র সহকারী ফায়ার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ খাইরি জয়নুদ্দিন এক বিবৃতিতে এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, এএলএস ক্লিভিয়া কার্গো জাহাজের স্টাফ লিফট শিপ কর্মী ছিলেন উজ্জ্বল। কাজ করার সময় হঠাৎ তিনি ৬ মিটার উচ্চতা থেকে সাগরে পড়ে যান। খবর পেয়ে ২৪ জন সদস্য যহুর রাজ্যের গেলাং পাতাহ’র তানজুং পেলেপাস বন্দরের গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

মালবাহী কার্গো জাহাজের বাম ও ডান দিকে ২৫ মিটার ব্যাসার্ধের ঐ স্থানে পিপিডিএ'র ২ সদস্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেন।

সাগরে উদ্ধার বাহিনী দলের জন্য বিপজ্জনক হওয়ায় বিকেল ৩ টা ১৫ মিনিটে উদ্ধার অভিযান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসনে দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

ছাত্র আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

দীর্ঘদিন ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে...

প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রা...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা