সংগৃহিত
জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় ঢাকার উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, কিরগিজ রাজধানী বিশকেকে শুক্রবার রাতে বাংলাদেশী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ এখানে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের ছাত্রদের উপর হামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কোন বাংলাদেশী ছাত্রের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।”

তিনি বলেন, তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেয়ার জন্য শিগগিরই বিশকেক যেতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, “আমরা উজবেকিস্তানে আমাদের দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”এতে বলা হয়, উজবেকিস্তান দূতাবাস বর্তমানে কিরগিজ প্রজাতন্ত্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি সেদেশের সরকারি কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত কোনো গুরুতর আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইতোমধ্যেই দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি যোগাযোগ নম্বর শেয়ার করা হয়েছে যাতে করে এই বিষয়ে যেকোনো সমস্যায় বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা যায়।

দূতাবাসের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় বজায় রাখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আমরা ঘনিষ্ঠ ও ক্রমাগতভাবে বিষয়টির পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি।”

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা