ছবি: সংগৃহীত
রাজনীতি
কাদের সিদ্দিকী

শেখ হাসিনা মানেই বাংলাদেশ, শেখ হাসিনার আ. লীগ মানেই বাংলাদেশ

আমার বাঙলা ডেস্ক

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা মানেই বাংলাদেশ, শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব। আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে, কিন্তু জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন; ভাবি কালের ইতিহাসের কাছে কী জবাব দেবেন। জবাব নাই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে এই বক্তব্য দেন তিনি।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছিলাম। বঙ্গবন্ধু নিহত না হলে, নির্বাসিত জীবনযাপন না করলে আমি আজ আপনাদের সামনেও কথা বলতে পারতাম না। কারো সামনে কথা বলার যোগ্যতা আমার ছিল না।’

তিনি বলেন, ‘আমি যত বড় হয়েছি মিথ্যা আমার কাছে সবচেয়ে ঘৃণার বিষয় হয়েছে। যে কেউ ইচ্ছা করলে আমাকে খুন করতে পারেন, কোনো বাধা দেব না। কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারবেন না। আমার মন যা বলে, হৃদয় যা বলে তার বাইরে আমি যাই না।’

কাদের সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করতে গেলে সে নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন না। ভোটাররা যাতে অংশগ্রহণ করতে পারেন সে জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে।’

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রসঙ্গ তুলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘গণভোটের চার প্রশ্নে ভোটাররা কিভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে, সে বিষয়ে মানুষ এখনো বিভ্রান্ত। গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশটাকে একদম বিভক্ত করে ফেলেছে।

১৫ মাস হলো সরকারের ডাকে যাই না। নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজের পর বাংলাদেশের নতুন অধিনায়ক কে?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর নয়, নতুন ছবিতেই মন রণবীরের

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা