সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরো কমপক্ষে ৩৭ শিশুকে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে প্রদেশটির ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ঘটনা ঘটে। শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মেডিক্যাল কলেজটির এনআইসিইউতে (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) আগুন লাগে। পরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

অবশ্য ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এনআইসিইউ’র জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা রোগীদের অনেককে বাইরে বের করতে সক্ষম হন। অনেক শিশুকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে দমকল বাহিনীর অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনআইসিইউ হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায়। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই শিশু বিভাগের জানালা ভেঙে ৩৭ জন শিশুকে উদ্ধার করে বাইরে বের করা হয়।

ঝাঁসির জেলা প্রশাসক অবিনাশ কুমার বলেন, ঠিক কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বেশিরভাগ শিশুকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ১০ জন শিশু মারা গেছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে লিখেছেন, ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউতে আগুন লেগে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মৃতদের আত্মার শান্তি কামনা করি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।

হাসপাতালের প্রধান মেডিক্যাল সুপারিনটেনডেন্ট শচীন মহর বলেন, আগুন লাগার সময় সেখানে ৫৪টি শিশু ভর্তি ছিল। আগুন লাগার কারণে অনেক শিশু আটকা পড়েছিল। আটকা পড়া শিশুদের উদ্ধার করা হয়েছে। শুরু থেকেই আগুন নেভাতে চেষ্টা করা হয়েছিল। কিন্তু ঘরটিতে অধিক পরিমাণে অক্সিজেন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। অনেক শিশুকে উদ্ধার করা হয়েছে। ১০টি শিশু মারা গেছে। আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা