ছবি: সংগৃহীত
সারাদেশ

বান্দরবানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন

আমার বাঙলা ডেস্ক

বান্দরবানের শহরে হাফেজ ঘোনায় বিএনপির নির্বাচনী অস্থায়ী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শহরের হাফেজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩টার দিকে নির্বাচনী প্রচারণার অস্থায়ী অফিসে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি। সকালে পুড়ে যাওয়া অফিস দেখতে পেয়ে দলের নেতাকর্মীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, নির্বাচনকে বানচাল করতে প্রতিপক্ষরা রাতে আগুন লাগিয়েছেন, যারা নির্বাচন চায় না, তারাই এই অগ্নিসংযোগ করেছে বলে দাবি করেন নেতাকর্মীরা।

বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, খবর পেয়ে বিএনপির প্রচারণার অফিসটি পরিদর্শন করা হয়েছে। কারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

৪১ বছর বয়সে নতুন রেকর্ড গড়লেন মদ্রিচ

উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই নতুন রেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার অধ...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা