সংগৃহিত
আন্তর্জাতিক

অ্যাসাঞ্জ কোনো হিরো নন

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর মুক্ত হয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ১৪ বছর আগে মার্কিন সরকারের গোপন সামরিক তথ্য এবং নথিপত্র প্রকাশ করে হইচই ফেলে দেন তিনি। সে সময় থেকেই তিনি যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় ছিলেন।

সুইডেনে একটি ধর্ষণ মামলায় গ্রেফতার এড়াতে সাত বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে লুকিয়ে ছিলেন অ্যাসাঞ্জ। ২০১০ সালে সুইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। পরে ২০১৯ সালে যুক্তরাজ্যের পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর সেদেশের কারাগারে ছিলেন। তবে বরাবরই আসাঞ্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

মার্কিন আদালতে দোষ স্বীকার করলে এই কারাবাসকেই তার শাস্তি হিসাবে গণ্য করা হবে এবং আর কারাভোগ করতে হবে না বলে মার্কিন সরকারের বিচার বিভাগের সঙ্গে একটি সমঝোতার পর ব্রিটেন থেকে তিনি মুক্তি পান। তাকে মুক্তি দিতে অনেকদিন ধরেই অনুরোধ করে আসছিল তার দেশ অস্ট্রেলিয়া।

এরপর প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করার পর তাকে মুক্ত ঘোষণা করা হয়।

এদিকে অ্যাসাঞ্জের বিষয়ে সাবেক মার্কিন গোয়েন্দাপ্রধান জেমস ক্ল্যাপার বলেছেন, অ্যাসাঞ্জ কোনো হিরো নন। তিনি বলেন, যারা স্বচ্ছতার প্রবক্তা এবং যারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাদের মধ্যে এটা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, এটি একটি অন্তহীন যুক্তি। আমি বুঝতে পারছি তারা কি বলছে কিন্তু আমি তাকে কোনো হিরো মনে করি না। জেমস ক্ল্যাপার বলেন, তিনি যা করেছেন তা ছিল ভুল এবং অনৈতিক।

বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে ২০০৬ সালে উইকিলিকস নামের ওয়েবসাইটটি চালু করেন অ্যাসাঞ্জ। এই সাইটে তিনি একের পর এক গোপন মার্কিন নথিপত্র প্রকাশ করতে থাকেন। এ কারণে বিব্রত যুক্তরাষ্ট্র তার ওপর ক্ষুব্ধ হয়।

২০১০ সালের জুলাইয়ে উইকিলিকস আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় ৭০ হাজার শ্রেণিবদ্ধ নথি প্রকাশ করে। এসব তথ্য পরে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়। এছাড়া ওই বছরের অক্টোবর নাগাদ ইরাক আক্রমণের চার লাখ নথি এবং যুক্তরাষ্ট্রের আড়াই লাখ কূটনৈতিক তারবার্তা প্রকাশ করে অ্যাসাঞ্জের প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যাসাঞ্জের চুক্তি অনুযায়ী, তাকে আর যুক্তরাষ্ট্রে কারাভোগ করতে হবে না। তিনি যে সময়টায় যুক্তরাজ্যে কারাভোগ করেছেন সেটাই তার সাজা ভোগের সময় হিসেবে বিবেচনা করা হবে। তিনি মক্তি পাওয়ার পর পরই উইকিলিকসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয়, জুলিয়ান অ্যাসাঞ্জ এখন মুক্ত।

কারাগারের ছোট্ট একটি কক্ষেই ১ হাজার ৯০১ দিন কাটানোর পর স্থানীয় সময় সোমবার (২৪ জুন) সকালে তিনি বেলমার্স কারাগার ত্যাগ করেন। লন্ডনের হাইকোর্ট তাকে জামিন দিয়েছে এবং মুক্তি পাওয়ার পর বিকেলে স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে একটি বিমানে চড়ে তিনি যুক্তরাজ্য ত্যাগ করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা