সংগৃহিত
আন্তর্জাতিক

অ্যাসাঞ্জ ফিরেছেন জন্মভূমি অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক: গোপন নথি ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ নিজ জন্মভূমি অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। তাকে বহনকারী চার্টার্ড বিমানটি আজ বুধবার (২৬ জুন) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পৌঁছায়।

অ্যাসাঞ্জকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন তার স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ এবং তার বাবা জন শিপটন।

অস্ট্রেলিয়ায় আসার আগে অ্যাসাঞ্জ যান যুক্তরাষ্ট্রের নর্দান মারিয়ানা দ্বীপের সাইপানে। সেখানে একটি আদালতে একটি অভিযোগ স্বীকার করে নেন। এরপর তাকে মুক্তি দেওয়া হয়।

এরমাধ্যমে উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ দীর্ঘ ১২ বছর পর মুক্ত জীবনে ফিরেছেন। গত ৫ বছর ধরে যুক্তরাজ্যের একটি কারাগারে বন্দি ছিলেন তিনি। এর আগের ৭ বছর যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করেছেন তিনি।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গোপন নথি ফাঁসের অভিযোগ এনেছিল। দেশটি দাবি করেছে, অ্যাসাঞ্জ উইকিলিকসে গোপন নথি ফাঁস করে মার্কিন সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন।

আর এ অভিযোগ এনে তারা অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বিচার করতে চেয়েছিল। তবে মার্কিনিরা যেন তাকে যুক্তরাষ্ট্রে না নিতে পারে সেজন্য তিনি ইকুয়েডরের দূতাবাসে সাত বছর ছিলেন। কিন্তু ইকুয়েডরের নতুন প্রেসিডেন্ট পাঁচ বছর আগে যখন তাকে দেওয়া রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে নেন তখন তাকে গ্রেপ্তার করে যুক্তরাজ্যের পুলিশ। এরপর দীর্ঘ এই সময় ব্রিটিশ কারাগারের ভেতর কাটাতে হয়েছে তাকে।

অ্যাসাঞ্জের প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিকসে অনেক গোপন অথবা বিধিনিষেধ দেওয়া প্রতিবেদন ফাঁস করা হয়েছে। যেগুলোর বেশিরভাগই যুদ্ধ, নজরদারি এবং দুর্নীতি বিষয়ক।

২০১০ সালে উইকিলিকস যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে দেখা যায়, ইরাকের রাজধানী বাগদাদে হেলিকপ্টার থেকে গুলি করে সাধারণ বেসামরিক মানুষকে হত্যা করছে মার্কিন সেনারা।

এছাড়া উইকিলিকস যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক বিশ্লেষক চেলসি ম্যানিংয়ের দেওয়া হাজার হাজার গোপন নথি ফাঁস করে। এসব নথি থেকে জানা যায় আফগানিস্তান যুদ্ধে কয়েক হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে মার্কিন সেনারা।

এগুলো ফাঁস করার পর পুরো বিশ্বে আলোড়ন তৈরি হয়। অন্যান্য দেশগুলোতে যুদ্ধের নামে গিয়ে মার্কিন সেনারা কী কী করছে সেগুলো নিয়ে ভাবা শুরু করে বিশ্বের বাকি দেশগুলো। কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করে এগুলো ফাঁস করার কারণে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে পড়েছে।

যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ আনে তিনি তাদের সেনাবাহিনীর স্পর্শকাতর ডাটাবেজে ঢোকার চেষ্টা করেছেন। বিচারের মুখোমুখি করতে দেশটি তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ আনে।

তবে অ্যাসাঞ্জ সবসময় দাবি করেছেন মার্কিন সেনারা যেসব অপরাধ করেছে সেগুলো তিনি ফাঁস করেছেন এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

২০১০ সালে অ্যাসাঞ্জ যখন মার্কিন সেনাদের বর্বরতার তথ্য ফাঁস করছিলেন তখনই তার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ ও আরেক নারীকে যৌন হেনস্তার অভিযোগে মামলা করে সুইডেন। আর এরপরই শুরু হয় অ্যাসাঞ্জের আইনি সংগ্রাম। যা দীর্ঘ ১৪ বছর চলেছে।

অ্যাসাঞ্জকে ফিরিয়ে নিতে ব্যর্থ হওয়ার পর কয়েকদিন আগে তার সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনা একটি অভিযোগ স্বীকার করবেন এবং ক্ষমা চাইবেন। এর বদলে যুক্তরাষ্ট্র তাদের অভিযোগ তুলে নেবে এবং তাকে কোনো কারাদণ্ড দেবে না। কারণ তিনি ইতিমধ্যে যুক্তরাজ্যের কারাগারে পাঁচ বছর কাটিয়েছেন। সূত্র: বিবিসি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা