ফাইল ফটো
আন্তর্জাতিক
বৈশ্বিক চ্যালেঞ্জ উত্তরণ

তেহরানে সংলাপের আহ্বান ঢাকার

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক চ্যালেঞ্জ উত্তরণে অব্যাহত সংলাপ এবং অংশীদারিত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। গত সোমবার তেহরানে এশিয়া সহযোগিতা সংলাপের (এসিডি) পররাষ্ট্র মন্ত্রীদের ১৯মত বৈঠকে দেওয়া বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এবারের এশিয়া সহযোগিতা সংলাপে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ‘তেহরান ঘোষণা’, ‘কার্যকরী এসিডির জন্য পথপ্রদর্শক নীতি’, ‘এসিডির কার্যপ্রণালীর নিয়ম’সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি গৃহীত হয়।

বৈঠকে নেতারা ২০২৪-২৭ সময়ের জন্য সংগঠনের পরবর্তী মহাসচিব হিসেবে কুয়েতের প্রার্থীকে নির্বাচিত করেন। এ ছাড়া আগামী অক্টোবরে দোহায় এশিয়া সহযোগিতা সংলাপের শীর্ষ সম্মেলন করার সিদ্ধান্ত হয়। শাহরিয়ার আলম তার বক্তব্যে গাজায় নারী ও শিশুসহ নিরীহ বেসামরিক মানুষের ওপর ইসরাইলি দখলদারিত্বের নৃশংসতার তীব্র নিন্দা জানান।

তিনি ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা অবিলম্বে বন্ধের দাবি জানান। তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম, স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। সাবেক প্রতিমন্ত্রী এসিডি দেশগুলোকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার অনেক ক্ষেত্রে যেমন- বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন, দুর্যোগ ব্যবস্থাপনায় অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে বিপুল সম্ভাবনা থেকে উপকৃত হওয়ার সুযোগের কথা তুলে ধরেন।

তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুবিধার্থে বিভিন্ন ফোরামে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য এসিডির নেতাদের সমর্থন চান। সংলাপে বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব (দ্বিপাক্ষিক-পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা