সংগৃহিত
আন্তর্জাতিক
রুশ সামরিক বিমান বিধ্বস্ত

৬৫ ইউক্রেনীয় বন্দিসহ নিহত ৭৪

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি ইউশিন আইএল-৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৭৪ যাত্রী নিহত হয়েছেন। বিমানটিতে ৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দী, ৬ ক্রু-সহ ৩ জন এসকর্ট ছিলেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আরআইএ ও কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

দুর্ঘটনায় বিমানটির ভেতরে থাকা ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে ইউক্রেনের একটি ইংরেজি পত্রিকার দাবি, ওই বিমান ইউক্রেনের সেনারা ভূপাতিত করেছে এবং সেটিতে ইউক্রেনের কোনো বন্দি ছিল না।

এপি জানিয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল ১১টার দিকে ঘটেছে।

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, তিনি বিমান দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। তবে, বিস্তারিত কিছু জানাননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান খাড়াভাবে আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। উদ্ধার অভিযানে একটি বিশেষ সামরিক কমিশন দুর্ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, তারা বিমান বিধ্বস্তের ব্যাপারে জানতে পেরেছেন। তবে, তিনিও বিস্তারিত কোনও কিছু জানাননি।

ইউক্রেইনস্কা প্রাভদা প্রকাশনা, একটি সূত্রের বরাত দিয়ে লিখেছিল যে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী আইএল-৭৬ বিধ্বস্তের জন্য দায়ী। কিন্তু বিমানটিতে ইউক্রেনীয় বন্দীদের সম্পর্কে জানার পরে তারা বার্তাটি মুছে ফেলে।

রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আরআইএ আরও জানিয়েছে, বুধবার (২৪ জানুয়ারি) জানা গেছে, বেলগোরোডের কাছে ব্লিঝনো গ্রামে একটি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে। এ ছাড়াও, এই অঞ্চলের গভর্নর, ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ তার টেলিগ্রাম চ্যানেলে ক্ষেপণাস্ত্রের হামলার একটি সতর্কতা প্রকাশ করেছেন। পরে কোরোচানস্কি জেলায় গুরুতর জরুরি অবস্থার কথাও জানিয়েছেন তিনি। তবে, এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, বেলগোরোড অঞ্চলটি ইউক্রেনের সাথে সীমান্তবর্তী। ইউক্রেনের সশস্ত্র বাহিনী নিয়মিত এই অঞ্চলে গোলাগুলি চালায় এবং নাশকতা চালানোর চেষ্টা করে। এ অঞ্চলে উচ্চমাত্রায় সন্ত্রাসী হুমকি রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

উখিয়া ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যা...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা