সংগৃহিত
আন্তর্জাতিক

মঙ্গোলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটরে একটি তরল প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্রাকের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। তথ্যসূত্র: এএফপি

মঙ্গোলিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরে ৬০ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি ট্রাকের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে।

নেমার বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের আগুনে পুড়ে তিনজন মারা গেছেন। পরে উদ্ধারকাজ চালাতে গিয়ে আরো তিনজন অগ্নিনির্বাপন কর্মীও মারা যান। এছাড়া আরও ১৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ১০ জনের শরীর আগুনে পুড়ে গেছে। বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে চার শিশু।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর মঙ্গোলিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড বাউগান গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া মঙ্গোলিয়ায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত এক্সেলে নিকাইসি জানিয়েছেন, তিনি এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত ও বিপর্যস্ত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, নিষেধাজ্ঞা জারি

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে কাজ ছিল স্বস্তিদায়ক: সাবিলা

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট প্রত্যাহার

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা