সংগৃহিত
আন্তর্জাতিক
জার্মানিতে রেল ধর্মঘট

১০০ কোটি ইউরো ক্ষতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির ট্রেন চালকদের ইউনিয়ন বেতন-ভাতা বাড়ানোর দাবিতে মোট ৬ দিন ধর্মঘটের ডাক দিয়েছে । এক ঘোষণায় ইউনিয়ন জানিয়েছে, আগামীকাল বুধবার থেকে সোমবার— ৬ দিন যাত্রীবাহী কোনো ট্রেন চলবে না জার্মানিতে।

আর মালবাহী ট্রেনের ক্ষেত্রে ধর্মঘট মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে। আগামী সোমবার থেকে যাত্রী ও মালবাহী—উভয় ট্রেনই চলবে বলে জানিয়েছেন চালকরা।

এদিকে সপ্তাহব্যাপী এই ধর্মঘটে জার্মানিতে অন্তত ১০০ কোটি ইউরোর সমপরিমাণ ক্ষয়ক্ষতি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ, ধর্মঘটের জেরে কেবল যাত্রী পরিষেবাতেই ব্যাঘাত ঘটছে না, সামগ্রিকভাবে জার্মান শিল্পাঞ্চলও ক্ষতির মুখে পড়ছে। দেশটির বিভিন্ন শিল্পাঞ্চলে প্রয়োজনীয় কাঁচামাল রেলের মাধ্যমে পাঠানো হয়।

এবং শুধু জার্মানি নয়, জার্মান রেলের মাধ্যমে গোটা ইউরোপে শিল্পাঞ্চলের জন্য কাঁচামাল পৌছায় ইউরোপের শিল্পক্ষেত্রের কাঁচামালের ৬০ শতাংশ যায় জার্মান রেলের মাধ্যমে। ফলে ইউরোপের অন্যান্য দেশের কপালেও ভাঁজ পড়েছে। কীভাবে কাঁচামাল পরিবহণ হবে, তা নিয়ে উদ্বেগ শুরু হয়েছে ইতোমধ্যেই।

জার্মান ইকোনমিক রিসার্চের প্রধান মিশেল গ্রোমলিং জানিয়েছেন, ‘ছয়দিনের ধর্মঘটের ফলে সব মিলিয়ে এক বিলিয়ন (১০০ কোটি) ইউরোর ক্ষতি হবে বলে মনে হচ্ছে। সংখ্যাটি আরো বাড়তে পারে।’

অর্থনীতির আরেক বিশেষজ্ঞ হর্গ ক্রেমারের ধারণা, ছয়দিন টানা রেল ধর্মঘটের জন্য বেশ কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। কারণ, সময়মতো কাঁচামালের জোগান পাবে না তারা। কারখানা বন্ধ মানে উৎপাদন বন্ধ। এই ক্ষতি এখনই হিসেব করা সম্ভব নয়। দৈনিক ৩০ মিলিয়ন ইউরো ক্ষতি হওয়ার আশঙ্কা দেখছেন ক্রেমার।

বিশেষজ্ঞদের বক্তব্য, মালবাহী ট্রেন বন্ধ থাকার ফলে শুধু জার্মানি নয়, গোটা ইউরোপে তার প্রভাব পড়বে। জার্মান গাড়ি শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে এক কঠিন পরিস্থিতির দিকে দেশ এবং ইউরোপকে নিয়ে যাচ্ছে এই ধর্মঘট।

এর আগে জানুয়ারির গোড়ায় তিনদিনের রেল ধর্মঘট কর্মসূচি পালন করেছে রেল ইউনিয়ন। দৈনিক আয় বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করছে। তিন দিন ধর্মঘটের পরেও দাবি আদায় হয়নি। তাই এবার দীর্ঘ আন্দোলনের পথে নেমেছেন রেল চালকরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা