সংগৃহিত
আন্তর্জাতিক

ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে ১১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের রিও ডে জেনেইরোতে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দমকল পরিষেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। চলতি সপ্তাহান্তে সেখানে ভারীর কারণে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছ-পালা ভেঙে পড়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট, রাজধানীর মেট্রো লাইন এবং বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।

রিও ডে জেনেইরো শহরের মেয়র পাইস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে এমন পরিস্থিতিতে ফেডারেল সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

দুর্যোগের সময় একটি গাড়ি নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এক নারী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন দমকল বিভাগের কর্মীরা। তবে এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে দেশটির বেশ কয়েকটি শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সে সময় ২১ জনের প্রাণহানির খবর পাওয়া যায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা