সংগৃহিত
আন্তর্জাতিক

অস্ত্র জব্দের সময় সমুদ্রে হারিয়ে গেল দুই মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই নেভি সিল কমান্ডো ইয়েমেনগামী অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে সমুদ্রে হারিয়ে গেছেন। ইরান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জন্য জাহাজে করে একটি অস্ত্রের চালান পাঠিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট পরিচয় গোপন রাখা দুই কর্মকর্তার বরাতে সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার এই দুই নৌ কমান্ডো উত্তাল সমুদ্রে হারিয়ে যান। এই দুই কমান্ডোর খোঁজ এখনো পাওয়া যায়নি। তাদের খুঁজে পেতে এখনো অভিযান চলছে। হারিয়ে যাওয়ার তিনদিন পর জানা গেলো, অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে বিশাল সমুদ্রে হারিয়ে গেছেন তারা।

ওই কর্মকর্তারা জানিয়েছেন, সোমালিয়া উপকূলে আদেন উপসাগরের উত্তাল সমুদ্রে একটি জাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন ওই সেনারা। তাদের ধারণা ছিল জাহাজটিতে অস্ত্র রয়েছে। ওই সময় সিঁড়ি থেকে পা পিছলে সমুদ্রে পড়ে যান এক কমান্ডো। তখন তাকে বাঁচাতে আরেকজন সাগরে ঝাঁপ দেন।

নেভি সিলের যে প্রটোকল রয়েছে, সেই প্রটোকল অনুযায়ী, যদি কোনো সহকর্মী সমুদ্রে পড়ে যান তাহলে অপর সেনা তাকে উদ্ধারে সমুদ্রে নামেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, হুথিদের কাছে ইরানের অস্ত্র সরবরাহের বিঘ্ন ঘটানোর অভিযানের অংশ ছিল এটি।

তিনি আরও জানিয়েছেন, গত শুক্রবার ইয়েমেনজুড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যে যৌথ হামলা চালিয়েছে— সমুদ্রে অস্ত্র আটকের চেষ্টার সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক নেই। সূত্র: ওয়াশিংটন পোস্ট

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা